ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিষাক্ত সাপের ছোবলে গৃহবধুর মৃত্যু হয়েছে।
উপজেলায় খাবার রাখার আলমারির উপর টর্চ লাইট রাখার সময় বিষাক্ত সাপের ছোবলে এক গৃহবধুর মৃত্যু হয়েছে ।
পড়ুন>>গরমে হিটস্ট্রোকে মরে যাচ্ছে মুরগি
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৭ টার দিকে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল ৭ টার দিকে নিজ ঘরে ভাতের আলমারির উপর টর্চ লাইট রাখার সময় তার হাতে সাপটি ছোবল দেয়। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বিকাল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
[…] […]