নওগাঁ জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁ জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিধবার ছাগল চুরি: অটোরিকশার সূত্র ধরে গ্রেপ্তার ৩ যুবক ঢাকার যানজট নিরসনে বড় উদ্যোগ: গাবতলীতে সরছে কারওয়ান বাজার, কেরানীগঞ্জে নতুন টার্মিনাল দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই- এমপি শামীম তালুকদার  বিপিএলের বর্তমান মডেল নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের অসন্তোষ, পরিবর্তনের দাবি আক্কিনেনি নাগার্জুনের জন্মদিন: জেনে নিন তার সম্পর্কে ১০টি অজানা তথ্য গুমের প্রতিটি ঘটনার বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ: বিভিন্ন বিভাগে আবেদনের সুযোগ তাহিরপুরে বিদ্যালয়, মাদ্রাসা ও কবরস্থানের আশপাশে অবৈধ বালু উত্তোলন রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আঞ্চলিক উত্তেজনা নিরসনে ইরান ও কাতারের উচ্চপর্যায়ের বৈঠক

নওগাঁ জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬
নওগাঁ জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

 

 

নওগাঁ জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে নওগাঁ জেলা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

শনিবার (২৩ মে) দুপুরে নওগাঁ সদর অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ও সভাপতিত্ব করেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন।

পড়ুন>> নওগাঁয় ঈদ উপলক্ষে জুলাই শহীদদের পরিবারে জামায়াতের নগদ অর্থ প্রদান

 

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নূর ই আলম মিঠু, শফিউল আযম রানা ও মো. খায়রুল আলম গোল্ডেন।

 

 

 

সভায় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও এমপি মোস্তাফিজুর রহমান এবং আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এমপি শেখ রেজাউল ইসলাম।

পড়ুন>> মেটারনিটি হসপিটালের ২য়তলার ছাদ ঢালাই উপলক্ষে দোয়া মাহফিল

 

 

এছাড়াও সভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে থানা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, মুক্তিযোদ্ধা দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, উলামা দল এবং সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সভাপতি, সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবরা অংশ নেন।

 

 

 

সভায় দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করা, সাংগঠনিক ঐক্য জোরদার এবং আগামী রাজনৈতিক কর্মসূচি সফল করার বিষয়ে নেতাকর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!