ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিআইবি: ১০ দলের নেতৃত্বে পরিবারতন্ত্র, সিদ্ধান্ত ব্যক্তিনির্ভর তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার শপথ নেবেন মির্জা ফয়সল ও এলিজা জামান রাজবাড়ীতে মানবপাচার মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড পুরোনো বাণিজ্য মেলায় শেকৃবি শিক্ষার্থীদের ভাঙচুর, দাবি জমি ফেরত আরব আমিরাতে লরির ধাক্কায় প্রাণ হারালেন বোয়ালখালীর প্রবাসী মহসিন ৩০ বছর পূর্তি উদযাপনে আল জাজিরার আয়োজনে কাতারের আমীর গার্মেন্টস খাতে অস্থিতিশীলতা বরদাশত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নারায়ণগঞ্জে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুরে অস্থিরতা নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

নওগাঁ কারাগারে হাজতির মৃত্যু

নওগাঁ সদর থেকে আবুজার গাফফারী
  • আপডেট সময় : ০৪:২৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪ ২৫৯ বার পড়া হয়েছে

নওগাঁ কারাগারে হাজতির মৃত্যু

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ কারাগারে হাজতির মৃত্যু

নওগাঁ কারাগারে বাদশা প্রামানিক (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত বাদশা নওগাঁ সদর উপজেলার পিরোজপুর মধ্যপাড়া গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে।

নওগাঁ কারাগারের জেল সুপার নজরুল ইসলাম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৭ সালে বাদশার বিরুদ্ধে একটি মামলা হয়।

ওই মামলায় ২০২৩ সালের ১৮ ডিসেম্বর থেকে তিনি কারাগারে বন্দী রয়েছেন। গতকাল শনিবার রাত ৮ টার দিকে হাজতি বাদশা হঠাৎ করে তীব্র বুক ব্যথা অনুভব করেন।

গুরুতর অসুস্থ অবস্থায় কারাগার থেকে নওগাঁ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। গতকাল রাত ৯টার দিকে তাঁকে নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহত ব্যক্তির স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মৌমিতা জলিল বলেন, গতকাল রাত ৯টার দিকে একজন হাজতিকে হাসপাতালে নেওয়া হয়। বুকের ব্যাথার হিস্ট্রি নিয়ে ওই রোগীকে হাসপাতালে নেওয়া হলে তাকে আমরা মৃত অবস্থায় পাই। ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিতভাবে বলা যাবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁ কারাগারে হাজতির মৃত্যু

আপডেট সময় : ০৪:২৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪