ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি বেতন দিতে ব্যাংক থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ

নওগাঁয় সমন্বয়ক পরিচয় দানকারীর ভাই ছাত্রলীগ নেতা রকি গ্রেফতার

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • আপডেট সময় : ০৭:২১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ১৭১ বার পড়া হয়েছে

নওগাঁয় সমন্বয়ক পরিচয় দানকারীর ভাই ছাত্রলীগ নেতা রকি গ্রেফতার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁয় সমন্বয়ক পরিচয় দানকারীর ভাই ছাত্রলীগ নেতা রকি গ্রেফতার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নওগাঁয় আন্দোলন দমনের জন্য লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করার অভিযোগে রকি হোসাইন রকি (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারের পর আজ (২২ জানুয়ারী) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয় । এর আগে গতকাল মঙ্গলবার রাতে শহরের দয়ালের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রকি নওগাঁ শহরের মুন্সিপাড়া এলাকার বাবু হুসাইনের ছেলে।

পড়ুন>>ডোমারের ছেলের কোঁদালের কোপে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পিতা

গ্ৰেফতার রকি হোসাইন (রকি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নওগাঁ সরকারি কলেজ শাখার আহ্বায়ক কমিটির সদস্য। এছাড়াও নওগাঁয় সমন্বয় পরিচয় দানকারী রিয়াদুস সালেহীনের বড় ভাই বলে জানা গেছে।

পুলিশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নওগাঁয় স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের আন্দোলন দমনের জন্য লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করে রকি হোসাইন (রকি)।

৫ আগস্টের পর থেকেই আত্নগোপনে চলে যায়। এদিকে তার বড় ভাই রিয়াদুস সালেহীন সমন্বয়ক পরিচয় দিয়ে ভাইয়ের গ্ৰেফতার এড়াতে সাহায্য করে যাচ্ছিলেন। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের দয়ালের মোড় হতে তাকে গ্রেফতার করে পুলিশ।

পড়ুন>> নওগাঁয় পূর্ব শত্রুতার জেরে বাড়ীর সিমানা প্রাচীর ভাংচুরে আহত ১ থানায় অভিযোগ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ফজলে রাব্বি জানান- গ্ৰেফতার রকি হোসাইন রকির ভাই রিয়াদুস সালেহীন ৫ আগষ্টের পর থেকে নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে বেড়াতেন।

পাশপাশি স্কুলের শিক্ষক পদত্যাগ করানো ও টাকার বিনিময়ে পুনর্বহাল, এক পক্ষের জমি অন্য পক্ষকে নিয়ে দেওয়া, খাস জমি ও পুকুর নিজে লিজ নেওয়া, মাঠ সংস্কারের টেন্ডার নেওয়াসহ বিভিন্ন তদবির করে বিতর্কিত কর্মকাণ্ড চালাতেন। তার বড় ভাই নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য হওয়ায় তাকে সেল্টার দিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াতে সাহায্য করেন তিনি।

তিনি আরও বলেন, ব্যক্তি অপরাধের দায়ভার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন শিক্ষার্থী নিবে না।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, গ্ৰেফাতার রকি হোসাইন (রকি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করার অভিযোগে তাকে গ্ৰেফতার করা হয়। গ্ৰেফতারের পর আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁয় সমন্বয়ক পরিচয় দানকারীর ভাই ছাত্রলীগ নেতা রকি গ্রেফতার

আপডেট সময় : ০৭:২১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫