দৌলতপুর বিএনপির সম্মেলন: সভাপতি বাচ্চু মোল্লা এবং সম্পাদক বিল্লাল হোসেন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দৌলতপুর বিএনপির সম্মেলন: সভাপতি বাচ্চু মোল্লা এবং সম্পাদক বিল্লাল হোসেন : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ে বোনাস কী পাবেন ক্রিকেটাররা তাড়াশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

দৌলতপুর বিএনপির সম্মেলন: সভাপতি বাচ্চু মোল্লা এবং সম্পাদক বিল্লাল হোসেন

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • প্রকাশিত : শনিবার, ৫ জুলাই, ২০২৫
দৌলতপুর বিএনপির সম্মেলন: সভাপতি বাচ্চু মোল্লা এবং সম্পাদক বিল্লাল হোসেন

 

 

দৌলতপুর বিএনপির সম্মেলন: সভাপতি বাচ্চু মোল্লা এবং সম্পাদক বিল্লাল হোসেন

 

 

দীর্ঘ ১৭ বছর পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্বেলন শনিবার অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর কলেজ চত্বরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে ব্যাপক উৎসবমুখর পরিবেশে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

 

দৌলতপুর উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক মেঃ কুতুব উদ্দীন আহমেদ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী মোঃ জাকির হোসেন।

 

 

সকাল ১০টায় জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলন শুরু হলেও ভোট গ্রহণ  আরম্ভ হয় বেলা ২টা থেকে। ভোট গ্রহণ শেষ হয় বিকেল পাঁচটায় ।

পড়ুন>>কুড়িগ্রামে কঠোর নিরাপত্তায় উল্টো রথ যাত্রা উদযাপন

 

 

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন, সাধারণ সম্পাদক পদে রয়েছেন চারজন আর সাংগঠনিক সম্পাদক পদের জন্য লড়ছেন নয়জন নেতা।

 

 

 

রাত আটটার দিকে ভোটের ফলাফলে সভাপতি পদে রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা ৯২৫ ভোট পেয়ে পুনরায় সভাপতি হিসাবে বিজয়ী হয়েছেন ও সাধারণ সম্পাদক পদে বিল্লাল হোসেন ৬৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোঃ শের আলী সবুজ ও অধ্যাপক আতাউর রহমান। প্রতিটি ইউনিয়ন থেকে ৭১ জন করে উপজেলার ১৪ ইউনিয়নের মোট ৯৯৪ জন ভোটার ছিলেন।

 

 

এদিকে টানা স্বৈরশাসনের পর মুক্ত পরিবেশে অনুষ্ঠিত এ সম্মেলনকে ঘিরে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। প্রথমবারের মত ভোটের মাধ্যমে ওয়ার্ড থেকে উপজেলা কমিটি গঠন করাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের আনন্দ ও উৎসবের কমতি ছিল না। সম্মেলন উপলক্ষে উপজেলার বিভিন্ন সড়ক ও বাজার ঘাটে তোরণ, ব্যানার, ফেষ্টুন আর পোষ্টার টানানো হয়।

পড়ুন>> বিয়ের চাপ সইতে না পেরে যুবকের আত্মবিধ্বংসী সিদ্ধান্তে চাঞ্চল্য: পাবনায় ভয়াবহ ঘটনা

 

 

সম্মেলনে অংশ নেওয়া পিয়ারপুর ইউনিয়ন বিএনপির কর্মী মো: আলম হোসেন বলেন, ১৭ বছর পরে আমরা নিজেরাই ভোট দিয়ে আমাদের নেতৃত্ব বেছে নিতে পারছি এটা সত্যি গর্বের বিষয়। আগে সবকিছু উপরে বসেই ঠিক হয়ে যেত। এখন তৃণমূলের কথা শোনা হচ্ছে।

 

 

জেলা বিএনপির আহ্বায়ক মোঃ কুতুব উদ্দীন আহমেদ বলেন, দেশনায়ক তারেক রহমানের এমন উদ্দ্যোগ আমরা স্বাগতম জানাই। দীর্ঘ ১৭ বছর পর তৃণমূলের অংশগ্রহণে এই সম্মেলন আমাদের রাজনীতির এক নতুন অধ্যায়। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা সংগঠনকে আরও সুসংগঠিত করতে চাই।

 

সামনের দিনে আমাদের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, আর তার জন্য এমন গণতান্ত্রিক চর্চায় আমাদের শক্তি যোগাবে। তাই আগামী দিনে যারা নেতৃত্ব আসবে তাদেরকে শক্ত হাতে দল পরিচালনা করতে হবে।

 

 

 

জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী মোঃ জাকির হোসেন বলেন, এই সম্মেলনের মাধ্যমে তৃণমূলের নেতাকর্মীরা তাদের প্রতিনিধিত্ব নিজেরাই নির্ধারণ করেছেেন, এটাই বিএনপির প্রকৃত শক্তি। গঠনতন্ত্র অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে সংগঠন চালানোর যে বার্তা দেশনায়ক তারেক রহমান দিয়েছেন, আমরা তার বাস্তব রূপ দেখতে পাচ্ছি দৌলতপুরে ।

পড়ে নিন>>কাউনিয়ায় জন্মনিবন্ধন ও মৃত্যু নিবন্ধনে টিডিপি সদস্যদের উদ্যোগ প্রশংসনীয়

সামনের দিনগুলোতে এই শক্তিকে নিয়েই আমাদের গণতান্ত্রিক আন্দোলনে এগিয়ে যেতে হবে। নতুন যে নেতৃত্ব আসবে, আশা করি তারা নতুন উদ্যোগে সংগঠনকে আরও এগিয়ে নিতে প্রান্তিক পর্যায়ের সকলকে সাথে নিয়ে সংগঠনের জন্য কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!