দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৫:১৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে
দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেল ৩টায় জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোঃ রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দৌলতপুর উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা, দোয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ঢাক,ঢোল,বাশি,কাসি ও ব্যান্ড বাজিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
পড়ুন>>সন্ত্রাসীদের আশ্রয় না দেওয়ার প্রত্যাশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর, বোয়িং কেনার বিষয়েও স্পষ্ট বক্তব্য
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি কুষ্টিয়া ১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।
পড়ুন>>আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন মেসি: যেভাবে সংবর্ধনা দেবে আর্জেন্টিনা
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, সাবেক সহসভাপতি শামীম রেজা মোল্লা, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, যুব সমাজের আইকন আসিফ রেজা শিশির মোল্লা সহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অংগসংগঠন ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী এ প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ গ্রহণ করেন।




















