দেশের ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করে নতুন দপ্তরে বদলি
- আপডেট সময় : ০১:৫২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দেশের ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করে নতুন দপ্তরে বদলি
দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ৬৮ জন কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে সোমবার (২৮ সেপ্টেম্বর) পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাদের সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের দায়িত্ব থেকে সরিয়ে তাদের নিজ নিজ বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করা হয়েছে।
পড়ুন>>প্রশাসনে শৃঙ্খলা ও দুর্নীতি রোধে ২৩ দফা নির্দেশনা সরকারের
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলায় কর্মরত এসব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রকাশিত এই প্রজ্ঞাপনে কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল এবং ন্যস্তকৃত দপ্তরের বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্টদের দায়িত্ব হস্তান্তরের পাশাপাশি প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ করতে বলা হয়েছে।
এছাড়া, বদলি হওয়া কর্মকর্তাদের নাম, পরিচিতি নম্বরসহ যাবতীয় তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি), জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং গভর্নমেন্ট এমপ্লয়িজ ম্যানেজমেন্ট সিস্টেমে দ্রুত হালনাগাদ করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























