দক্ষ মানবসম্পদ ও কর্মসংস্থান বৃদ্ধিতে বাংলাদেশ-ইতালি যৌথভাবে কাজ করবে : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দক্ষ মানবসম্পদ ও কর্মসংস্থান বৃদ্ধিতে বাংলাদেশ-ইতালি যৌথভাবে কাজ করবে : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালের বন্যা: বিশ্বের জন্য একটি সতর্কবার্তা মাত্র বিরলে রঘুপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মাদক মামলার আসামিকে বিদেশে পালানোর সুযোগ করে দেওয়ার অভিযোগ দুই কর্মকর্তার বিরুদ্ধে দেশে ডেঙ্গুর প্রকোপ: ২৪ ঘণ্টায় রেকর্ড ৯ মৃত্যু ও ১৫৭১ নতুন রোগী দুপুরের খাবারের পর কেন ঘুম পায়? এর বৈজ্ঞানিক কারণ ও প্রতিকারের উপায় ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসির ফলাফলে সরকারি কলেজের আধিপত্য কমিয়ে এগিয়ে আসছে বেসরকারি প্রতিষ্ঠান সুনামগঞ্জে ৫০ হাজার টাকা ঘুষ না দেওয়ায় নামজারি বাতিল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারির আহ্বান জাতিসংঘের মানবাধিকার প্রধানের চাকরি পরীক্ষায় মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধি: যা বললেন তথ্য উপদেষ্টা রাণীশংকৈলে ৫০০ পিস ইয়াবা ও এসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার

দক্ষ মানবসম্পদ ও কর্মসংস্থান বৃদ্ধিতে বাংলাদেশ-ইতালি যৌথভাবে কাজ করবে

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ও ইতালি যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুসংহত করতে বিভিন্ন নতুন ক্ষেত্র চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

বৈঠকে অবৈধ অভিবাসন রোধে জনসচেতনতা বাড়ানোর বিষয়টি বিশেষভাবে আলোচিত হয়েছে। মন্ত্রী ড. আবদুল মঈন খান জানান, নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সমন্বিত ভূমিকা প্রয়োজন। এছাড়া দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ বাড়াতে ইতালীয় ভাষা শিক্ষার ওপর জোর দিয়ে তিনি দেশটির সহযোগিতা কামনা করেন। বাংলাদেশে প্রশিক্ষক তৈরি এবং ইতালিতে কর্মসংস্থানে আগ্রহী কর্মীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধির বিষয়টিও আলোচনার টেবিলে উঠে আসে।

ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, বর্তমানে ইতালিতে প্রায় আড়াই লাখ বাংলাদেশি বসবাস করছেন। বৈধ পথে জনশক্তি রপ্তানি বাড়াতে ইতালির সহায়তা এবং স্থানীয় প্রশাসনকে কাজে লাগিয়ে অবৈধ অভিবাসন রোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে সরকারের।

খাদ্য নিরাপত্তা ও অপচয় রোধে মিলান সিটির সঙ্গে খুলনা সিটি করপোরেশনের যৌথ উদ্যোগের বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশের স্থপতিদের প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং দুই দেশের বাণিজ্য ও রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!