ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী

তাহিরপুরে বালুবোঝাই ট্রলার আটকে রেখে অর্ধলাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • আপডেট সময় : ০৫:৩০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ২৫৮ বার পড়া হয়েছে

তাহিরপুরে বালুবোঝাই ট্রলার আটকে রেখে অর্ধলাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাহিরপুরে বালুবোঝাই ট্রলার আটকে রেখে অর্ধলাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ

সুনামগঞ্জ তাহিরপুর বালুবোঝাই ট্রলার আটকে রেখে অর্ধলাখ টাকা আদায় বালুবোঝাই ট্রলার আটকে রেখে অর্ধলাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে সাইফুল নামে একজনের বিরুদ্ধে।

রোববার ভোররাতে তাহিরপুরের কলাগাঁও নদীতে এ ঘটনা ঘটে।সোমবার বিকালে উপজেলার বানিয়াগাঁও গ্রামের ভুক্তভোগী মাফিক মিয়া বলেন, পাহাড়ি ঢলে বসতবাড়ির আশপাশ ভেঙে মাটি হাওড়ে বিলীন হয়ে যাওয়ায় অন্যদের মতো বসতবাড়ি ভরাটের বালু আনতে রোববার রাতে কলাগাঁও নদীতে ট্রলার নিয়ে যাই আমিসহ একাধিক ব্যক্তি।

সেখানে বালুবোঝাই ৬টি ট্রলার আটকে রেখে নিজেকে বিজিবির কথিত সোর্স দাবি করে সাইফুল ৫০ হাজার টাকা চাঁদা আদায় করেন। পরে বালুবোঝাই ট্রলারগুলো ভোররাতে ছাড়িয়ে নিয়ে বাড়ি ফেরত আসি। উপজেলার বানিয়াগাঁও গ্রামের বাসিন্দা শাহাব উদ্দিনও একই অভিযোগ করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিজিবির সোর্স দাবি করা উপজেলার কলাগাঁও গ্রামের বাসিন্দা সাইফুল প্রথমে বলেন, খরচের জন্য ৩-৪ হাজার টাকা দিয়েছিল। এরপর প্রমাণ রয়েছে বলে জানানোর পর দ্বিতীয় দফায় ৩৮ হাজার টাকা ট্রলার মালিকদের কাছ থেকে নেওয়া হয়েছে বলে তিনি স্বীকার করেন।

সোমবার বিকালে ২৮ বিজিবির তাহিরপুরের চারাগাঁও বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শফিকুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে সত্যতা পাওয়া গেলে ট্রলার মালিকদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।

২৮ বিজিবির সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল এসএম মাহমুদ হাসান বলেন, খোঁজ নিয়ে দেখি। ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তাহিরপুরে বালুবোঝাই ট্রলার আটকে রেখে অর্ধলাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ

আপডেট সময় : ০৫:৩০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪