তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত বিপিএল স্থগিতের সিদ্ধান্তে ক্রিকেটারদের ক্ষতির কথা স্বীকার করলেন বিসিবি সভাপতি তামিম ভূরুঙ্গামারীতে দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন উসাইন বোল্টকেও পেছনে ফেলল চীনের তৈরি নতুন রোবট সুপারম্যান ২৮ আগস্ট শুরু বিসিবির নতুন বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ইরানের ওপর সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা ট্রাম্পের

তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম থেকে আব্দুল কাদের
  • প্রকাশিত : শনিবার, ২৮ জুন, ২০২৫
তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভা অনুষ্ঠিত

 

 

 

তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভা অনুষ্ঠিত

 

 

রাষ্ট্র কাঠামো সংষ্কারের ৩১ দফা বাস্তবায়ন শীর্ষক এক আলোচনা সভা তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির উদ্যোগে ২৭ জুন শুক্রবার বিকেলে নোঙ্গর রেস্তোরাঁয় সংগঠনের দক্ষিণ জেলা শাখার যুগ্ম আহবায়ক মোহাম্মদ সালাউদ্দিন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ মুছা পরিচালনায় অনুষ্ঠিত হয়।

 

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন , সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সারাবান তাহুরা কলি, সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক ও পটিয়া উপজেলা মহিলা দলের আহবায়ক সাজেদা ইয়াসমিন রেখা মেম্বার, সংগঠনের দক্ষিণ জেলার সংগঠক ও চন্দনাইশ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবদুল্লা হোসাইন।

পড়ুন>>  শেরপুর-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহফুজুর রহমান প্রজন্মদলের যুক্তরাষ্ট্র শাখা সভাপতি নির্বাচিত

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গবেষণা কেন্দ্রের চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক মো: মোবিনুল ইসলাম, জসিম উদ্দিন, জহিরুল ইসলাম, তানজিরুল আলম, আবদুর রহিম, সুহায়েল আলম রুহান প্রমুখ।

 

 

সভায় বক্তারা বলেন, বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তারেক রহমান এদেশের জনগণের মৌলিক অধিকার ও ভাগ্য উন্নয়নের রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য ৩১ দফা দিয়েছেন। এই ৩১ দফা আমরা জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছি। সকল শ্রেণী-পেশার মানুষের কাছে এই দফাগুলো প্রশংসিত হয়েছে। দেশের মানুষ এখন বাস্তবায়ন চায়।

 

 

জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমানের হাত ধরেই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।’

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!