তাড়াশে সরকারী কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাড়াশে সরকারী কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
১৩৪ কোটি টাকার উটপাখি গবেষণা প্রকল্পে আনা ২২টির মধ্যে ১৫টি জবাই টুথপেস্ট-সয়াবিন তেলের পর এবার বাজারের ৯৫ শতাংশ চিনিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক সুন্দরগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্ৰেপ্তার হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ দৌলতপুরে জোড়া লাগানো যমজ শিশুর পাশে উপজেলা প্রশাসন হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে কাউনিয়ায় বিক্ষোভ মিছিল হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে নাগেশ্বরীতে জাতীয় যুবশক্তির বিক্ষোভ মিছিল আজ বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তাড়াশে সরকারী কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • প্রকাশিত : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
তাড়াশে সরকারী কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি।

 

 

তাড়াশে সরকারী কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন

 

 

সিরাজগঞ্জের তাড়াশে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি ২০২৬ হতে বাস্তবায়নের দাবীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তাড়াশ উপজেলার বাংলাদেশ সরকারী কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬ ইং পর্যন্ত সময় সকাল ৯ টা থেকে বেলা ১১টা পর্যন্ত স্ব-স্ব প্রতিষ্ঠানের সামনে ওই কর্মসূচি পালন করা হবে।

পড়ুন>> ব্র্যাক ইউনিভার্সিটিতে স্প্রিং ২০২৬ সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

 

 

এরই ধারা বাহিকতায় সোমবার সকালে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ওই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

 

 

বাংলাদেশ সরকারী কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ তাড়াশ উপজেলা শাখার সভাপতি কম্পিউটার কাম সহকারি
জাহাঙ্গীর হোসেন কাজল ও দপ্তরী সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেনের নেতৃত্বে তাড়াশ উপজেলার সকল সরকারী অফিসের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী
ওই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালনে অংশ গ্রহন করেন।

 

 

এ সময় সংগঠনের সভাপতি জাহাঙ্গীর হোসেন কাজল বলেন, ৯ম পে-স্কেল বাস্তবায়ন সারা দেশের তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারীদের প্রাণের দাবী। ৯ম পে- স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি ২০২৬ হতে বাস্তবায়ন করার জোড় দাবী জানান। তিনি আরো বলেন, ৯ম পে- স্কেল বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কঠিন কর্মসূচি পালন করা হবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!