ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিষখালী নদীতে ইলিশ শিকারে গিয়ে নিখোঁজ জেলে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সব প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাবিতে শেখ মুজিবুর রহমান হলের নাম পুনর্বহাল বিশ্বসেরা ১০০০ বিশ্ববিদ্যালয়: তালিকায় বাংলাদেশের ৪ শিক্ষাপ্রতিষ্ঠান পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ নেতা আবদুল ওহাবসহ আটক আল-আকসায় শত শত ইসরাইলির প্রবেশ, চললো নাচ-গান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ৪৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি সৌদি যুবরাজ ও ডাচ রাজার সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ গোপালগঞ্জে তরুণের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্বজনদের অভিযোগ বেনাপোলে পণ্য খালাসে বিভ্রান্তি: তদন্তের আগেই শেড ইনচার্জ ক্লোজ

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্প্রিং ২০২৬ সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

ফাতিউস ফাহমিদ,ডেপুটি ম্যানেজার, অফিস অফ কমিউনিকেশন্স, ব্র্যাক ইউনিভার্সিটি
  • আপডেট সময় : ০১:৫৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ১২১০১ বার পড়া হয়েছে

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্প্রিং ২০২৬ সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্প্রিং ২০২৬ সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্প্রিং ২০২৬ সেমিস্টারে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের বরণ করে নেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার। ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে।

ওরিয়েন্টেশনে “ইয়ুথ অপরচুনিটিজ ইন দ্য এজ অফ এআই: বোল্ড ফিউচারস আর বর্ন অ্যাট দ্য এজ অফ ডিজিটাল চেঞ্জ” শিরোনামে বক্তব্য দেন ইওহান বুসে। তিনি বলেন, “এআই এর এই সময়টাকে অনেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ বলে। আমি এটাকে অগমেন্টেড ইন্টেলিজেন্স বলি। এআই আমাদের সবার জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে।”

পড়ুন>> ব্র্যাক ইউনিভার্সিটি কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপের জন্য নির্বাচিত

তিনি আরও বলেন, “এআই এখন প্রায় সব ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে। এটি কাজের গতি বাড়িয়েছে। এটি অনেকটা নতুন বিদ্যুতের মতো। যারা এটি ব্যবহার করতে শিখেছে, ভবিষ্যৎ তাদের হাতে। আগামী দিনগুলোতে চাকরির প্রায় ৮০ ভাগ ক্ষেত্রেই এআই ব্যবহার হবে।”

ইওহান বুসে শিক্ষার্থীদের এআইয়ের সুযোগ কাজে লাগাতে বলেন। তিনি বলেন, “এআই সৃজনশীলতা ও কল্পনাশক্তির বিকল্প হতে পারবে না। তাই এআই সতর্কতা ও নৈতিকতার সঙ্গে ব্যবহার করতে হবে। আপনাকেই এআই নিয়ন্ত্রণ করতে হবে, এআই যেন আপনাকে নিয়ন্ত্রণ না করতে পারে।”

শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, শিক্ষার্থীদের লক্ষ্য হওয়া উচিত ইতিবাচক পরিবর্তন আনা। এই পরিবর্তন আনতে হলে তাদের কিছু করে দেখাতে হবে। এমন কিছু, যা অন্যদের থেকে আলাদা হবে। যা বিশ্ববাসীর সামনে তাদের পরিচয় তুলে ধরবে। আর যা পৃথিবীকে বসবাসের জন্য আরও ভালো জায়গা করে তুলবে।

প্রফেসর আনোয়ার আরও বলেন, শিক্ষার্থীদের উচিত আশপাশের মানুষদের অনুপ্রাণিত করা। কারণ এতে সম্পর্ক মজবুত হয়। আর এগিয়ে যাওয়ার পথ তৈরি হয়। তিনি ভিন্নতার মাঝেও শেখার মানসিকতা রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

পড়ুন>>সেমিকন্ডাক্টর ডিজাইন ও গবেষণা সহযোগিতায় ব্র্যাক ইউনিভার্সিটি ও এসবিআইটির চুক্তি

তিনি বলেন, আমাদের স্নাতকদের ৪০ শতাংশেরও বেশি কিছু করছেন না। তবে এটি বাংলাদেশের সামগ্রিক চিত্র নয়। তিনি আরও বলেন, যারা দেশ ছেড়ে বিদেশে কাজ করতে যাচ্ছেন, তাদের অনেকেই নিজেদের যোগ্যতা ও দক্ষতার পূর্ণ ব্যবহার করতে পারছেন না। তারা নিজেদের যোগ্যতার তুলনায় কম মানের কাজ করছেন। তাই তিনি শিক্ষার্থীদের আরও জ্ঞান ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের পরামর্শ দেন।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অডিও–ভিজ্যুয়ালের মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটির ইতিহাস এবং প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের শিক্ষাদর্শন সম্পর্কে শিক্ষার্থীদের জানানো হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা, রেসিডেন্সিয়াল সেমিস্টার, ক্লাবের কার্যক্রমসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এর মাধ্যমে মানসম্মত শিক্ষার প্রতি ব্র্যাক ইউনিভার্সিটির অঙ্গীকার তুলে ধরা হয়।

অনুষ্ঠানে তিনজন শিক্ষার্থীকে তাদের উদ্ভাবন ও বিশেষ অর্জনের জন্য সম্মাননা দেওয়া হয়। তারা হলেন কম্পিউটার সায়েন্স বিভাগের ফিরোজা মেহজাবিন, স্কুল অফ ল এর তাসমিয়া মাহমুদ পারিশা এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের লামিয়া আহমেদ খান। ফিরোজা মেহজাবিন তার তৈরি এআইভিত্তিক বাংলা সাইন ল্যাঙ্গুয়েজ অ্যাপ “ইশারা”র জন্য গ্রামীণফোন ফিউচারমেকার্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। তাসমিয়া মাহমুদ পারিশা ভারতে একটি আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় দলকে নেতৃত্ব দিয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে যান এবং পঞ্চম স্থান অর্জন করেন। লামিয়া আহমেদ খান নেপালে একটি তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জেতেন। ওই প্রতিযোগিতায় তার তিন সদস্যের দল রৌপ্য পদক পদক জেতে।

আরও পড়ুন>> ব্র্যাক ইউনিভার্সিটি কুইন এলিজাবেথ কমনওয়েলথ স্কলারশিপের জন্য নির্বাচিত

ওরিয়েন্টেশনে আরও বক্তব্য দেন রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, স্কুল অব জেনারেল এডুকেশনের ডিন প্রফেসর সামিয়া হক এবং প্রক্টর ড. রুবানা আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টুডেন্ট লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের “মনন” ক্লাবের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষ হয়।

ব্র্যাক ইউনিভার্সিটির ৩০ জানুয়ারি ২০২৬ তারিখের এক সংবাদ বিজ্ঞপ্তি অফিস অফ কমিউনিকেশন্স এ তথ‍্য জানায়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্প্রিং ২০২৬ সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

আপডেট সময় : ০১:৫৭:১৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬