তাড়াশে সরকারী কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন
- আপডেট সময় : ০৫:৩৪:১২ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ১১৫২৩ বার পড়া হয়েছে
তাড়াশে সরকারী কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন
সিরাজগঞ্জের তাড়াশে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি ২০২৬ হতে বাস্তবায়নের দাবীতে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তাড়াশ উপজেলার বাংলাদেশ সরকারী কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬ ইং পর্যন্ত সময় সকাল ৯ টা থেকে বেলা ১১টা পর্যন্ত স্ব-স্ব প্রতিষ্ঠানের সামনে ওই কর্মসূচি পালন করা হবে।
পড়ুন>> ব্র্যাক ইউনিভার্সিটিতে স্প্রিং ২০২৬ সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
এরই ধারা বাহিকতায় সোমবার সকালে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ওই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ সরকারী কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদ তাড়াশ উপজেলা শাখার সভাপতি কম্পিউটার কাম সহকারি
জাহাঙ্গীর হোসেন কাজল ও দপ্তরী সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেনের নেতৃত্বে তাড়াশ উপজেলার সকল সরকারী অফিসের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী
ওই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালনে অংশ গ্রহন করেন।
এ সময় সংগঠনের সভাপতি জাহাঙ্গীর হোসেন কাজল বলেন, ৯ম পে-স্কেল বাস্তবায়ন সারা দেশের তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারীদের প্রাণের দাবী। ৯ম পে- স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি ২০২৬ হতে বাস্তবায়ন করার জোড় দাবী জানান। তিনি আরো বলেন, ৯ম পে- স্কেল বাস্তবায়ন না হলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কঠিন কর্মসূচি পালন করা হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























