ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আরআরএফ-এ ৪৪০ পদে কর্মী নিয়োগ: ৬ নভেম্বর সিলেটে বাছাই পরীক্ষা লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি

তাড়াশে শারদীয় দূর্গোৎসবকে ঘিরে বসেছে পাঁচ দিন ব্যাপী শারদীয় দূর্গা মেলা

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • আপডেট সময় : ০৫:০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ২৯৫ বার পড়া হয়েছে

তাড়াশে শারদীয় দূর্গোৎসবকে ঘিরে বসেছে পাঁচ দিন ব্যাপী শারদীয় দূর্গা মেলা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাড়াশে শারদীয় দূর্গোৎসবকে ঘিরে বসেছে পাঁচ দিন ব্যাপী শারদীয় দূর্গা মেলা

প্রতি বছরের ন্যায় এবারও সিরাজগঞ্জের তাড়াশে শারদীয় দূর্গোৎসবকে ঘিরে বসেছে পাঁচ দিন ব্যাপী শারদীয় দূর্গা মেলা। মেলায় নারী পুরুষ, কিশোর – কিশোরী , শিশুসহ সব বয়সের মানুষ কেনা কাটা করে থাকেন। তবে এ মেলায় সাধারণত এলাকার পুরুষদের তুলনায় গৃহবধূদের কেনা কাটা করতে বেশী দেখা যায়।

তাড়াশ কেন্দ্রিয় ঈদগাঁ মাঠে শারদীয় দূর্গা মেলা ৬ষ্ঠী পুজার দিন থেকে শুরু করে চলে বিজয় দশমীর অর্থাৎ বিসর্জনের দিন পর্যন্ত। তবে দশমীর দিন মেলায় অন্যান্য দিনের চেয়ে লোক সমাগম বেশী হয়ে থাকে।

মেলার প্রধান আর্কষণ মাটির তৈরী তৈজসপত্র, খেলনা, চুরি মালা, নাগর দোলা, জাম্পিং, ড্রাগন খেলাসহ বিভিন্ন মিষ্টি – মিষ্টান্ন।

আর এ মেলায় আশেপাশের পাবনা জেলার চাটমোহর, ভাঙ্গুড়া, নাটোর জেলার সিংড়া, বগুড়া জেলার নন্দিগ্রাম, শেরপুর উপজেলা ও স্থানীয় পালেরা তাদের তৈরী গৃহস্থালীয় তৈজসপত্র বিক্রি করতে আসেন।

মূলতঃ মৃৎশিল্প মেলা বসলেও মৃৎশিল্পের তৈজসপত্র হাঁড়ি-পাতিল, কাঁসা, ঝাঁঝড়, সরা, মাটির তৈরী ব্যাংক ও মাটির তৈরী খেলনার পাশাপাশি কসমেটিকস, চুড়িমালা, দই-মিষ্টিসহ হরেক রকম দ্রব্যাদি কেনাবেচা হয়ে থাকে এ মেলায়।

আর এ মেলায় সকল ধর্মের স্থানীয় গৃহবধূরা গৃহস্থালীর প্রয়োজনীয় মৃৎশিল্পের তৈরী তৈজসপত্র কেনাকাটা করে থাকেন।

তাড়াশ পৌর সদরের বাসিন্দা চন্দ্রবালা বলেন, দূর্গা পুজা উপলক্ষে প্রতি বছর এ মেলায় মাটির তৈরী হাঁড়ি পাতিল, মাটির তৈরী খেলনা, চুরি মালা বেঁচা-কেনা হয়ে থাকে।

এ ছাড়াও মেলায় মিষ্টি – মিষ্টান্ন কেনা বেচাও হয়ে থাকে। তবে এ বছর জিনিস পত্রের দাম একটু বেশী বলে তিনি জানান।

পাবনা জেলার চাটমোহর উপজেলার পালপাড়া থেকে আসা মৃৎশিল্প দোকানদার হরেন্দ্র নাথ বলেন, প্রতি বছরই দূর্গাপুজা উপলক্ষে এ মেলায় হাঁড়ি-পাতিল নিয়ে আসি। এবারও এসেছি। বেঁচা কেনা বেশ ভালই হচ্ছে।

তাড়াশ উপজেলা সনাতন সংস্থার সভাপতি তপন গোস্বামী শারদীয দূর্গা মেলা প্রসঙ্গে বলেন, হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পুজা। পুজাকে কেন্দ্র করে প্রতি বছর মেলা বসে থাকে। প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী মেলায় হরেক রকম জিনিস পত্র, গৃহস্থালি সরঞ্জামাদি, মিষ্টি – মিষ্টান্ন বিকিকিনি হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তাড়াশে শারদীয় দূর্গোৎসবকে ঘিরে বসেছে পাঁচ দিন ব্যাপী শারদীয় দূর্গা মেলা

আপডেট সময় : ০৫:০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪