তাড়াশে বহুল আলোচিত মারুফ হাসানের হত্যাকারীর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
তাড়াশে বহুল আলোচিত মারুফ হাসানের হত্যাকারীর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে নসিমনের চাপায় চালক নিহত ভারতের ছাত্র আন্দোলন প্রত্যাহার: ক্ষতিপূরণসহ দাবি মেনে নিল সরকার তাড়াশে বহুল আলোচিত মারুফ হাসানের হত্যাকারীর মৃত্যু

তাড়াশে বহুল আলোচিত মারুফ হাসানের হত্যাকারীর মৃত্যু

তাড়াশ ( সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
তাড়াশে বহুল আলোচিত মারুফ হাসানের হত্যাকারীর মৃত্যু
নিহত কাওসার হোসেন

 

 

তাড়াশে বহুল আলোচিত মারুফ হাসানের হত্যাকারীর মৃত্যু

 

 

ঢাকায় প্রিজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ কারাগারের এক হাজতি আসামীর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) ভোর ৬টার দিকে মারা যান তিনি। নিহত কাওসার হোসেন (২২) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি গ্রামের সাইদুর রহমানের ছেলে।

সিরাজগঞ্জ কারাগারের ডেপুটি জেলার ইকবাল মাহমুদ রুমান বলেন, একটি হত্যা মামলার আসামী হিসেবে ২০২৪ সালের ১২ এপ্রিল কাওসার হোসেন কারাগারে আসেন। অসুস্থতার কারনে ২০২৬ সালের ১৫ জুলাই তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পড়ুন>>বিশ্বাসযোগ্য সাংবাদিক হতে হবে: ফারুক ওয়াসিফ

 

সেখানে অবস্থার অবনতি হলে একই দিন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ১৮ জুলাই তাকে ঢাকায় প্রিজন হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তিনি মারা যান।

 

পড়ুন>>প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে নেতা, একই ইস্যুতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ

ডেপুটি জেলার ইকবাল মাহমুদ রুমান আরো বলেন, প্রিজন হাসপাতাল থেকে নিহতের স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে সেখান থেকেই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সিরাজগঞ্জ কারা হাসপাতালের চিকিৎসক ডা: গোলাম রাব্বি খান বলেন, দীর্ঘ মেয়াদি জ¦রের কারনে কাওসার হোসেনের মাথার ব্রেনে ইনফেকশন ধরা পড়েছিল। যে কারনে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!