ডারউইন টেস্ট: তানজিদের প্রথম ফিফটি, অল্পের জন্য আক্ষেপ মুমিনুলের
- আপডেট সময় : ০৮:১৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
ডারউইন টেস্ট: তানজিদের প্রথম ফিফটি, অল্পের জন্য আক্ষেপ মুমিনুলের
ডারউইন টেস্টের দ্বিতীয় দিনেও নিজেদের আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ। প্রথম দিনের ছন্দ ধরে রেখে শুক্রবার সফরকারীরা ৪২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করেছে। আগের দিন ১ উইকেটে ৯৬ রান নিয়ে খেলা শুরু করা বাংলাদেশ দ্বিতীয় দিনের প্রথম সেশনে আরও ৫১ রান যোগ করেছে। তবে এই সময়ে মুমিনুল হকের উইকেটটি হারিয়েছে তারা।
নিজের ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা ওপেনার তানজিদ হাসান তামিম এদিন টেস্ট ফরম্যাটে নিজের প্রথম হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন। জশ হ্যাজেলউডের বলে সিঙ্গেল নিয়ে ১০২ বলে তিনি এই মাইলফলকে পৌঁছান।
প্রতিবেদনটি লেখা পর্যন্ত তানজিদ ১১৯ বলে ৬২ রান নিয়ে অপরাজিত আছেন। তার সঙ্গে ক্রিজে থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১১ বলে ৬ রান নিয়ে ব্যাট করছেন। অন্যদিকে, তানজিদের সঙ্গে শতরানের জুটি গড়া মুমিনুল হক মাত্র ১ রানের জন্য অর্ধশতক পূর্ণ করতে পারেননি।
শুক্রবার এই প্রতিবেদন লেখার সময় প্রথম ইনিংসে সফরকারীদের সংগ্রহ ৪২ ওভারে ২ উইকেটে ১৪৭ রান।আগের দিনের ২৪ ওভারে ১ উইকেটে ৯৬ রান নিয়ে খেলতে নেমেছে তারা। মুমিনুলের উইকেট হারিয়ে এখন পর্যন্ত ১৮ ওভারে স্কোরবোর্ডে যোগ হয়েছে আরও ৫১ রান।
T/ D/S/B
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























