ঠাকুরগাঁওয়ে মোবাইল চার্জার থেকে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঠাকুরগাঁওয়ে মোবাইল চার্জার থেকে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের প্রাণহানি সাঁওতাল জনগোষ্ঠীর জীবন-সংগ্রাম নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মন পাখি ১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা ঢাকার পানি সংকট নিরসনে সাড়ে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ডেনমার্ক

ঠাকুরগাঁওয়ে মোবাইল চার্জার থেকে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
প্রতিকী ছবি

 

 

ঠাকুরগাঁওয়ে মোবাইল চার্জার থেকে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

 

 

ঠাকুরগাঁওয়ে মোবাইল চার্জার থেকে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু।
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় মোবাইল চার্জার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রামিম হোসেন(৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে উপজেলার আমগাঁও ইউনিয়নের ভুসলোটি গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

পারিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে শিশু রামিম নিজ ঘরে বিছানায় শুয়ে থাকা অবস্থায় মোবাইল চার্জ দেওয়ার সময় চার্জার পিন হাত দিয়ে মুখে নেয়ার পর হঠাৎ শর্টসার্কিট হয়ে গেলে সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। দেখতে পেয়ে শিশুটির বড় ভাই চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে কিন্তু শেষ পর্যন্ত রামিমকে বাঁচানো সম্ভব হয়নি।

পড়ুন>> শেরপুর ডিবি হেফাজতে বিএনপি নেতা মৃত্যু: সাবেক পুলিশ সুপার ও হুইপসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা

 

রামিমের পিতা মো. জাকির হোসেন  কাঁদতে কাঁদতে বলেন, আমি বাইরে ছিলাম। বাসায় এসে দেখি আমার ছেলে নিস্তেজ হয়ে বিছানায় পড়ে আছে। মুখে তার বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার চিহ্ন ছিল।

 

আমার বড় ছেলে ও স্থানীয়রা বাঁচানোর চেষ্টা করেও ছোট ছেলেটাকে আর ফেরানো গেল না। আমগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হবিবুর রহমান চৌধুরী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু রামিম এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

এ নিয়ে শিশুটির পরিবারসহ এলাকায় শোকের মাতম বিরাজ করছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!