admin
১৬ অগাস্ট ২০২২, ৫:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে ডিমের হালি ৭০ টাকা:কিনতে পারছেনা নিম্ন আয়ের মানুষ

ঠাকুরগাঁওয়ে ডিমের হালি ৭০ টাকা:কিনতে পারছেনা নিম্ন আয়ের মানুষ

ঠাকুরগাঁও থেকে মোঃ মজিবর রহমান শেখ: ঠাকুরগাঁও জেলায় গত এক সপ্তাহের ব্যবধানে মুরগির ডিমের দাম হালিপ্রতি বেড়েছে প্রায় দ্বিগুণ। খুচরা ও পাইকারি পর্যায়ে প্রতি হালিতে দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। এ ছাড়া হাঁসের ডিমের দাম হালিতে বেড়েছে ২৫ থেকে ৩০ টাকা। ডিম দরিদ্রদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে বলে জানান, ক্রেতা সাধারণ।

‘গরিবের প্রোটিন’ হিসেবে মুরগির ডিম এক সপ্তাহ আগে স্থানীয় বাজারে পাইকারি পর্যায়ে প্রতি হালি ৪৪ টাকা এবং খুচরা পর্যায়ে ৪৬ টাকা দরে বিক্রি হয়েছে।

রাতারাতি সেই ডিম পাইকারি পর্যায়ে প্রতি হালি ৫১ টাকা এবং মহল্লার মুদিদোকানে খুচরা পর্যায়ে ৫৬ টাকা হালি দরে বিক্রি হচ্ছে। ৫৬ -৬০ টাকা হালি দরের হাঁসের ডিম খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ৭৫ টাকা দরে। এখন,একটি হাসের ডিম কিনতে গুনতে হচ্ছে ১৮ টাকা ৫০ পয়সা ।

মঙ্গলবার (১৬ আগস্ট) ঠাকুরগাঁও জেলার বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে,পাইকারি বাজারে লেয়ার মুরগির ডিম প্রতি হালি ৫২ – ৬৫ টাকা দরে বিক্রি হয়েছে।

পাশাপাশি সাদা কক মুরগির ডিম বিক্রি হয়েছে প্রতি হালি ৫২ টাকা দরে। শহরের মুদিদোকানগুলোতে এই লেয়ার মুরগির ডিমই প্রতি হালি ৫৩ টাকায়, দেশি মুরগির সাদা এবং হাঁসের ডিম ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে। শারমিন নামে এক গৃহবধূ শহরের কালীবাড়ি বাজারে ডিম কিনতে এসে জানান, ‘গত শুক্রবার হাঁসের ছোট সাইজের ডিম প্রতি হালি ৫৫ টাকা ও একটু বড় সাইজের ডিম ৬৫ টাকা ধরে কিনেছেন।  ১৬ আগস্ট মঙ্গলবার একই দোকানে হাঁসের ডিম ৭৫ টাকা হালি কিনতে হলো। সব কিছুর দাম এতো বেশি বড়েছে যা আমাদের মতো মধ্যবিত্ত ও দরিদ্রদের পণ্য সামগ্রী ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।

তিনি আরো বলেন, ‘তেলের দাম বাড়ার পর নিত্যপণ্যের বাজারে আগুন লেগেছে। সবজি থেকে শুরু করে চাল, ডাল, মসলা, সয়াবিন, মাছ, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ঊর্ধ্বমুখী। আগে ১৫ হাজার টাকায় সংসারের মাসের খরচ চলে যেত। এখন ২৫ হাজার টাকায় হিমশিম খেতে হচ্ছে।

শহিদুল ইসলাম নামে এক ডিম ক্রেতা বলেন, ‘যাদের অর্থ সম্পদ আছে তারাই শুধু ভাল মন্দ খেতে পারছেন কিন্তু যারা দরিদ্র ও মধ্যবিত্ত শ্রমজীবী মানুষ তারা আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য ভালো-মন্দ খেতেও পারছেন না। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।সরকারের উচিত বিশেষ করে এদিকে নজর দেওয়া। নয়তো মানুষ এভাবে চলতে পারবেন না। যারা মাছ মাংস সেরকম ভাবে কিনতে পারেন না তারা আমিষ হিসেবে ডিমকেই বেছে নিতেন। কিন্তু সামান্য এই ডিমেরও দাম বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭৫ টাকায়। তাহলে মানুষ কি খেয়ে বাঁচবে!

তবে দাম বাড়লেও লাভ বাড়েনি বলে দাবি করেছেন ডিম ব্যবসায়ীরা। তাদের অনেকে বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার পর পরিবহন খরচ বেড়েছে। এ কারণে ডিমের দাম বেড়েছে। আগে প্রতি হালি ডিমে যে লাভ করেছি, এখনো সেই টাকাই লাভ হচ্ছে না।

শহরের কালীবাড়ি বাজারে ভাই ভাই ডিম ভান্ডারের স্বত্বাধিকারী ও বিক্রেতা সোহেল রানা বলেন, ‘প্রায় ১৫-২০ দিন ধরে ডিমের বাজার চড়া। কয়েক দিন আগে ডিমের দাম যখন কিছুটা কম ছিল তখন ডিম বিক্রয় করে যে লাভ হচ্ছিল এখন ডিমের দাম বেড়ে যাওয়ায় সেরকম লাভ হচ্ছে না ও ডিমের বিক্রয়ও কমে গেছে।

ঠাকুরগাঁও জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক শেখ সাদি বলেন, খুব শিগগিরই ডিমের বাজারে অভিযান পরিচালনা করা হবে। যাঁরা অতিরিক্ত দামে ডিম বিক্রি করবেন তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

১০

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি: আড়াই হাজার পরিবার পানিবন্দী, তলিয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি

১১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ আবেদনের সুযোগ

১২

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণ

১৩

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতায় আক্ষেপ

১৪

ব্যয় সংকোচনের চাপে নিম্নআয়ের মানুষ, আইএমএফের নীতি নিয়ে অক্সফামের উদ্বেগ

১৫

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ও স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খান

১৬

ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি স্থায়ী কমিটি গঠন সম্পন্ন

১৭

গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ: প্রতিটি গাছের অভিভাবক এখন শিক্ষার্থীরা

১৮

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়াল

১৯

ফিলিস্তিনিদের ওপর চলমান মানবিক বিপর্যয় ও বিশ্ব সম্প্রদায়ের নীরবতা

২০
error: Content is protected !!