admin
২৮ অগাস্ট ২০২২, ১০:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের দর্শন ‘সেমি-ফ্যাসিবাদ’, মন্তব্য করলেন বাইডেন

ট্রাম্পের দর্শন ‘সেমি-ফ্যাসিবাদ’, মন্তব্য করলেন বাইডেন

যুক্তরাষ্ট্র থেকে হাকিকুল ইসলাম খোকন : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দর্শনকে ‘আধা-ফ্যাসিবাদ’ বলে আখ্যা দিয়েছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার (২৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ।বৃহস্পতিবার (২৫ আগস্ট) ট্রাম্পের অধীনস্ত রিপাবলিকানদের ডানপন্থী জনতাবাদকে ‘আধা-ফ্যাসিবাদ’ হিসাবে বর্ণনা করেন তিনি। খবর এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ওয়াশিংটনের ঠিক বাইরে একটি সংবর্ধনা অনুষ্ঠানে ডেমোক্র্যাটিক পার্টির সমর্থকদের সাথে কথা বলার সময় বাইডেন এই মন্তব্য করেন। এছাড়া সেখানে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দেওয়ার প্রচেষ্টার পর গণতন্ত্র নিয়ে আমেরিকানদের উদ্বেগের কথাও উল্লেখ করে তিনি।

পূর্বসূরী সাবেক রিপাবলিকান প্রেসিডেন্টের সমালোচনা করে এসময় বাইডেন বলেন, ‘এটি কেবল ট্রাম্প নয়, (ট্রাম্পের) পুরো দর্শনই হচ্ছে আধা-ফ্যাসিবাদের মতো।ট্রাম্পের মেক আমেরিকান গ্রেট এগেইন বা এমএজিএ নামে পরিচিত আন্দোলনকে ডেমোক্র্যাটরা মূলত ‘কট্টর এমএজিএ দর্শন’ নামে আখ্যায়িত করে থাকে। এই বিষয়টির প্রতি ইঙ্গিত করে জো বাইডেন বলেন, ‘এটি আপনার বাবার রিপাবলিকান পার্টি নয়। এটি আলাদা কাজ।’

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে বৃহস্পতিবারের এই দলীয় সমাবেশে বক্তৃতা দেওয়াকালে প্রেসিডেন্ট হিসেবে নিজের দায়িত্বপালনের সময় বিভিন্ন রেকর্ড তুলে ধরে বাইডেন বলেন, ‘বিভিন্ন বিষয়ে পরিবর্তন হতে শুরু করেছে।’

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে সামরিক জোট ন্যাটোর ঐক্য গড়ে তোলা এবং ট্রাম্পের সময়কার অস্থিতিশীল এই জোটে আবারও স্থিতিশীলতা পুনঃস্থাপনে নিজের নেতৃত্বের কথাও উল্লেখ করেছেন জো বাইডেন।

এছাড়া (ট্রাম্পের অধীনে) আগের চার বছর বিশ্বে আমেরিকার খ্যাতির ক্ষতির বিষয়টিও সামনে তুলে আনেন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি: আড়াই হাজার পরিবার পানিবন্দী, তলিয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি

১০

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ আবেদনের সুযোগ

১১

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণ

১২

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতায় আক্ষেপ

১৩

ব্যয় সংকোচনের চাপে নিম্নআয়ের মানুষ, আইএমএফের নীতি নিয়ে অক্সফামের উদ্বেগ

১৪

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ও স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খান

১৫

ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি স্থায়ী কমিটি গঠন সম্পন্ন

১৬

গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ: প্রতিটি গাছের অভিভাবক এখন শিক্ষার্থীরা

১৭

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়াল

১৮

ফিলিস্তিনিদের ওপর চলমান মানবিক বিপর্যয় ও বিশ্ব সম্প্রদায়ের নীরবতা

১৯

প্রান্তিক ব্যবসায়ীদের জন্য নতুন ভ্যাট কাঠামো: ইউনিয়ন পর্যায়ে ৫০০ টাকা করের পরিকল্পনা এনবিআরের

২০
error: Content is protected !!