পল্লীবন্ধু হুসেইন মুহম্মদএরশাদের ৪র্থতম মৃত্যু বার্ষিক উপলক্ষে জামালপুরে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৪জুলাই) সকালে শহরের তমালতলায় মৃত্যু বার্ষিকতে জাতীয় যুব সংহতি জামালপুর পৌর শাখা দোয়া ও খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।
জাতীয় যুব সংহতি জামালপুর পৌর শাখার সভাপতি মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেনের সঞ্চালনায় দোয়া ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টি জামালপুর জেলা শাখার সভাপতি জাকির হোসেন খান, সহ-সভাপতি মীর শামসুল আলম লিপটন, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক কাজি খোকন, জাতীয় যুব সংহতি জামালপুর জেলা শাখার আহবায়ক মিজানুর রহমান প্রমুখ।
হুসেইন মুহম্মদএরশাদের ৪র্থতম মৃত্যু বার্ষিকতে
জামালপুর সদরে ৪৩টি স্থানে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
Leave a Reply