জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে ডোমারে ৬ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে ডোমারে ৬ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী পাঁচ বছরে মাথাপিছু আয় ৪ হাজার ৫৯১ ডলারে নেওয়ার লক্ষ্য সরকারের শুক্রবার ২১ আগস্ট ২০২৬: দেশের আবহাওয়ার পূর্বাভাস শুক্রবার ২১ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি আদালতের নির্দেশে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলো ইমরান খানকে আজ শুক্রবার ২১ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ শুক্রবার ২১ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা নতুন পে-স্কেল বাস্তবায়নে প্রয়োজনে ঋণ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, প্রধানমন্ত্রী দিলেন লাল গোলাপের শুভেচ্ছা নাটোরের নতুন জেলা প্রশাসক সুমনী আক্তার, বদলি হলেন ইউএনও দেবাশীষ বসাক রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দের বন্যা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে ডোমারে ৬ হাজার ৫ শত টাকা জরিমানা আদায়

ডোমার (নীলফামারী ) থেকে মোসাদ্দেকুর রহমান সাজূ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে ডোমারে ৬ হাজার ৫ শত টাকা জরিমানা আদায়

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে ডোমারে ৬ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নীলফামারীর ডোমারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানে হোটেল মালিক এবং মুদি দোকানদারের কাছ থেকে ৬ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার ২৩ নভেম্বর সকালে নীলফামারী জেলার সহকারী পরিচালক শামসুল আলমের নের্তৃত্বে উপজেলার ডাঙ্গাপাড়া সুমি শান্তা বেকারি, আন্ধারুর মোড় এলাকার আকাশ হোটেল, ভাই ভাই হোটেল এবং ডোমার বাসস্ট্যান্ডের মঙ্গল স্টোরে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় হোটেলের খাদ্যদ্রব্যে নিষিদ্ধ শাল্টু, রং মিশ্রিত মরিচের গুঁড়া, খাদ্য সংরক্ষণের স্থানে খবরের কাগজ ব্যবহার এবং অপরিষ্কার অপরিছন্ন পরিবেশে খাদ্য তৈরির অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় আকাশ হোটেলের মালিক আকাশ চন্দ্র রায়কে ৬ হাজার টাকা এবং বাসস্ট্যান্ডের মঙ্গল স্টোরের মালিক মঙ্গল মালাকারের দোকানে মূল্য তালিকা প্রদর্শনে ত্রুটি থাকায় তাকে ৫ শত টাকাসহ সর্বমোট ৬ হাজার ৫ শত টাকা জরিমানা আদায়ের পাশাপাশি তাদেরকে মৌখিক ভাবে সতর্ক করা হয়।

এসময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন নীলফামারী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জয় চন্দ্র রায়।

প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে অভিযোগ দায়ের করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (ইনচার্জ) আল- আমীন রহমান।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সহযোগিতা প্রদান করেন ডোমার থানার এএসআই আহসান হাবিব এবং কনস্টেবল রাহেদুল ইসলাম।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!