ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপিলের সময় শেষ, আইন মেনেই ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী জলবায়ু মোকাবিলায় বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব বাড়াতে মিন্টুর আহ্বান যশোরের ঝিকরগাছায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ আটক আশুলিয়ায় ৪০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী ডায়াবেটিস নিয়ন্ত্রণে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার কৌশল এনবিআর কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধানে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক হেসুসের মৃত্যুর ঘটনায় গোলরক্ষক ওনোকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা নির্বাচনী বিপর্যয়ের পর রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ ও দলীয় রাজনীতির নতুন মোড় প্রতিরক্ষা ও শিক্ষাসহ তুরস্ক-কাতার ৫টি দ্বিপক্ষীয় চুক্তি সই

জলবায়ু মোকাবিলায় বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব বাড়াতে মিন্টুর আহ্বান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বর্জ্য ব্যবস্থাপনা ও সম্পদের পুনঃব্যবহারকে বিশ্বব্যাপী উন্নয়ন কর্মকাণ্ডের মূলধারায় নিয়ে আসার ওপর জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের ৩১তম কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ-৩১) সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

ব্লু জোনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘প্রবৃদ্ধি কি বর্জ্য উৎপাদনকে ছাড়িয়ে যেতে পারে?

শীর্ষক উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় তিনি বাংলাদেশের পক্ষ থেকে এই অবস্থান তুলে ধরেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৃত্তাকার অর্থনীতি বা সার্কুলার ইকোনমি কেবল পরিবেশ রক্ষার হাতিয়ার নয়; বরং এটি জনস্বাস্থ্য সুরক্ষা, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চাবিকাঠি। তিনি উল্লেখ করেন, বৈশ্বিক পর্যায়ে প্রতিবছর ১০০ বিলিয়ন টনের বেশি সম্পদ ব্যবহৃত হলেও এর ১০ শতাংশেরও কম পুনরায় ব্যবহারের সুযোগ পায়। উৎপাদনের ধরনে এই বিশাল ভারসাম্যহীনতা একদিকে পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে, অন্যদিকে সম্পদের অপচয় বাড়াচ্ছে।

বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে মিন্টু আরও বলেন, বাংলাদেশের মতো বদ্বীপ অঞ্চলে জলবায়ু পরিবর্তনের আঘাত সরাসরি জীবনযাত্রায় প্রভাব ফেলে। প্রাকৃতিক দুর্যোগের সময় বর্জ্য অপসারণ কেন্দ্র ও নিষ্কাশন ব্যবস্থা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। তাই বাংলাদেশের প্রেক্ষাপটে বর্জ্য ব্যবস্থাপনা কোনো বিচ্ছিন্ন কর্মসূচি নয়, বরং এটি অভিযোজন প্রক্রিয়ার অপরিহার্য অংশ। বন্যার সময় পানি নিষ্কাশনব্যবস্থা ও বর্জ্য অপসারণ কেন্দ্রগুলো প্রথম দিকেই ক্ষতিগ্রস্ত হয়।

সরকারের গৃহীত উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী জানান, ইতোমধ্যে ‘ত্রি-আর’ (রিডিউস, রিইউজ ও রিসাইকেল) কৌশল ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা কার্যকর করা হয়েছে।

পাশাপাশি প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ‘বর্ধিত উৎপাদক দায়বদ্ধতা’ (ইপিআর) কাঠামো প্রণয়ন করা হয়েছে এবং ব্যবহৃত লেড-অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে একই ধরনের নীতিমালা তৈরির কাজ চলছে। এছাড়া সিরাজগঞ্জে জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউএনআইডিও) সহযোগিতায় চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনার একটি কেন্দ্রীয় শোধনাগার স্থাপন করা হয়েছে, যা ভবিষ্যতে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, এ অংশীদারত্বের প্রাথমিক লক্ষ্য ছিল প্লাস্টিক বর্জ্যের প্রাথমিক পরিস্থিতি মূল্যায়ন এবং একটি কর্মপরিকল্পনা প্রণয়ন।

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি জানান, সরকার বৃত্তাকার অর্থনীতিভিত্তিক উন্নয়ন মডেল গ্রহণের অঙ্গীকার করেছে। এর আওতায় কঠিন, চিকিৎসাবর্জ্য, বস্ত্র ও ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য নেওয়া হয়েছে। সারা দেশে ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি (এমআরএফ) স্থাপন এবং প্রতিটি প্রশাসনিক বিভাগে ই-বর্জ্য পুনর্ব্যবহার কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাবও সরকারের পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে। তবে সরকার এখন আরও বিস্তৃত ও সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়টি বিবেচনা করছে।

আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে পরিবেশমন্ত্রী বলেন, অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে জলবায়ু সহনশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। ঘূর্ণিঝড় বা বন্যায় তলিয়ে যায় এমন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র দীর্ঘমেয়াদে টেকসই হয় না। এছাড়া গ্লোবাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপের (জিপিএপি) সঙ্গে সমন্বিত হয়ে বাংলাদেশ কাজ করছে। প্লাস্টিক দূষণ রোধে সরকারি-বেসরকারি স্টিয়ারিং গ্রুপ গঠনের মাধ্যমে বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয় ও দ্রুত চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি চলছে।

মন্ত্রী বলেন, প্লাস্টিক দূষণ নিয়ে আন্তর্জাতিক চুক্তির আলোচনায় রাসায়নিক উপাদান ও পণ্যের তালিকা গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশের প্লাস্টিক শিল্পনীতিও পরিবেশবান্ধব পণ্যের দিকে ধাবিত হচ্ছে। তবে এই পরিবর্তনের জন্য প্রযুক্তি সহায়তা ও অর্থের প্রয়োজন রয়েছে। তিনি পরিচ্ছন্ন জ্বালানির জন্য যেমন ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড রয়েছে, তেমনি বর্জ্য ব্যবস্থাপনার জন্য পৃথক আন্তর্জাতিক বিনিয়োগ প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রস্তাব দেন।

আলোচনাটি সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পরিচালক ক্লেমেন্স স্মিড। এতে অন্যদের মধ্যে জার্মানির পরিবেশ, জলবায়ু কার্যক্রম, প্রকৃতি সংরক্ষণ ও পারমাণবিক নিরাপত্তা বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. হাইকে হেনসহ বিভিন্ন দেশের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে, কার্যকর আন্তর্জাতিক অংশীদারত্ব এবং বেসরকারি খাতের যৌথ অংশগ্রহণে বাংলাদেশ টেকসই বর্জ্য ব্যবস্থাপনা মডেল বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জলবায়ু মোকাবিলায় বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব বাড়াতে মিন্টুর আহ্বান

আপডেট সময় : ০২:৫৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬