ছাগলনাইয়াতে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:১৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৮১ বার পড়া হয়েছে
ফেনীর ছাগলনাইয়াতে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ছাগলনাইয়ায় এসএসসিতে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনু্ষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।
ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও স্কুল পরিচালনা পর্যদের সভাপতি মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক গোলাম আফছার এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইউএনও মৌমিতা দাশ, এসিল্যান্ড মো: ফখরুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শফি উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মোমিন, অভিভাবক সদস্য সাংবাদিক আবুল হাসান, শিক্ষার্থী আফিয়া বিনতে মমিন প্রমূখ।
উপস্থিত ছিলেন, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, বিদ্যোৎসাহী সদস্য বদরুদ্দোজা ভুঁঞা তারেক, কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুসা, অভিভাবক সদস্য মো: শাহ আলম, মজনু মজুমদার। অনু্ষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালে এসএসসিতে জিপিএ -৫ প্রাপ্ত ৪৭জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























