চট্টগ্রাম বন্দর ইজারার উদ্যোগ বন্ধ করতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চট্টগ্রাম বন্দর ইজারার উদ্যোগ বন্ধ করতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামাবাদে সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড: ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু মাদক নিরাময়ে সরকারি কেন্দ্রের শয্যা সংকট: নারী ও শিশুদের চিকিৎসায় দীর্ঘ অপেক্ষা ভালো কাজের অপেক্ষায় তটিনী: বড় পর্দায় ফিরতে চান দর্শকদের প্রত্যাশা পূরণ করে রাশিয়ায় সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফের গোপন সফর নিয়ে জল্পনা হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে ৫৭৫ পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ২৭ আগস্ট প্লান্টার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য ওমানে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন বন্ধ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দিয়ে বদলি দক্ষিণ আফ্রিকা সফরে বড় হারের পর বাংলাদেশ ‘এ’ দলে বড় পরিবর্তন কৃষকদের মারধর করতে এসে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

চট্টগ্রাম বন্দর ইজারার উদ্যোগ বন্ধ করতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
চট্টগ্রাম বন্দর ইজারার উদ্যোগ বন্ধ করতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
চট্টগ্রাম বন্দর ইজারার উদ্যোগ বন্ধের দাবিতে লাল পতাকা মিছিল।

 

 

চট্টগ্রাম বন্দর ইজারার উদ্যোগ বন্ধ করতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

 

 

চট্টগ্রাম বন্দরের এনসিটিসহ অন্যান্য স্থাপনা ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধ করতে জোরদার আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বুধবার নগরের প্রবর্তক মোড়ে আয়োজিত শ্রমিক সমাবেশে এমন হুঁশিয়ারি দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রামের নেতারা।

 

 

সমাবেশে সভাপতির বক্তব্যে টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি তপন দত্ত বলেন, স্কপের নেতৃত্বে বন্দর রক্ষার আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে। এরপরেও সরকারের যদি বোধোদয় না হয়, তাহলে আরও জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে। শ্রমিক ও সচেতন জনগণ কোনো ষড়যন্ত্রই বাস্তবায়ন হতে দেবে না।

 

 

এ সময় তিনি শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন এবং শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের ৯ দফা দাবি দ্রুত মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

পড়ুন>>শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি: শাস্তির হুঁশিয়ারি মন্ত্রণালয়ের

 

সমাবেশে এনসিটিসহ অন্যান্য স্থাপনা ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধ করা এবং লালদিয়ার চর ও পানগাঁওয়ের ইজারা চুক্তি বাতিলের দাবি জানানো হয়। এই দাবিতে শুক্রবার নগরের সাগরিকাতে শ্রমিক-জনসভা সফল করার আহ্বান জানান নেতারা।

 

 

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন- বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খোকন, কার্যকরী সভাপতি শামসুর রহমান স্বপন ও সেলিম উদ্দিন।

 

সংগঠনের যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন টিইউসি কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু, পাহাড়তলি-সাগরিকা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত দত্ত, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, ইনসাব চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি বাবুল হোসেন আনিস প্রমুখ।

 

 

সমাবেশ শেষে একটি লাল পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাজিরদেউরীতে এসে শেষ হয়। একই দাবিতে এদিন সন্ধ্যায় নগরের হালিশহর এলাকার বিদ্যুৎ অফিসের সামনে মশাল মিছিল বের করে বন্দর রক্ষা পরিষদের নেতাকর্মীরা। মিছিলটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!