ঘিওর উপজেলার শোলধারা গ্রামে শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ০৭:৪১:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩ ৩৬৮ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের ঘিওর উপজেলার শোলধারা গ্রামে সৈয়দ সালাউদ্দিন আহমেদ (বাবুল )পীর সাহেবের নিজস্ব অর্থায়নে এলাকার শতাধিক দরিদ্রের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন ।
২২ শে জানুয়ারি রবিবার সকালে পীর সাহেবের নিজ বাসভবনে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে । পীর সাহেব বলেন আমি যতদিন জীবিত থাকবো মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুখে-দুখের সাথী হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিব। কারো জন্য কিছু করতে পারা ভাগ্যের ব্যাপার আমি মনে করি ।
আমি সৌভাগ্যবান তাই আমি গরিব দুঃখীদের জন্য কিছু করার চেষ্টা করি ।আমার মৃত্যুর পর আমার সহধর্মিনী ও সন্তানেরা আমার মত সারা জীবন গরিব দুঃখী মানুষের সাহায্য করবে।
এসময় উপস্থিত ছিলেন পীর সাহেবের সহধর্মিনী সৈয়দা ফেরদৌসী আহমেদ মনি,সমাজসেবক মোঃ রৌশণ উদ্দিন আহমেদ ঠান্ডু ,মাই টিভির ঘিওর প্রতিনিধি মোঃ মহসীন খান হীরা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























