ঢাকা ১২:২১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবার পরিকল্পনা অধিদপ্তর ভেঙে নতুন প্রাথমিক স্বাস্থ্যসেবা অধিদপ্তর গঠনের উদ্যোগ মুকসুদপুরে মোমবাতির আলোয় সম্প্রীতির বার্তা দীপশিখার মহেশখালীতে তিনটি নতুন এলএনজি টার্মিনাল করবে সরকার সততা ও মানবিক সেবায় ব্রতী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎহীন বিশাল এলাকা শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করতে বৃটিশ সরকারের কাছে ৬ এমপির চিঠি ইরাকের খোর মোরে গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত ফুটবলের সবচেয়ে দামি ভাইয়েরা: তালিকার শীর্ষে এমবাপ্পে ভ্রাতৃদ্বয় পার্কভিউ হাসপাতালে প্রসূতিদের জটিল চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অ্যাস্টন ভিলার বিপক্ষে শেষ মুহূর্তে হার বাঁচাল ম্যানচেস্টার ইউনাইটেড

গোঁসাইগঞ্জে নিধনকৃত বন রক্ষার্থে গণসচেতনতা মূলক সভা

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • আপডেট সময় : ১০:৩৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে

গোঁসাইগঞ্জে নিধনকৃত বন রক্ষার্থে গণসচেতনতা মূলক সভা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোঁসাইগঞ্জে নিধনকৃত বন রক্ষার্থে গণসচেতনতা মূলক সভা

নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের গোঁসাইগঞ্জে দূর্বৃত্ত কর্তৃক নিধনকৃত বন রক্ষার্থে গণসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৭শে মে দুপুরে এই গণসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। এসময় এলাকাবাসী জানায় গোসাইগঞ্জ বন বিভাগ থেকে প্রায় রাতের আধারে ছোট বড় গাছ কেটে উজাড় করা হচ্ছে। ইতিমধ্যে বন বিভাগের অনেক জায়গা ফাকা করা হয়েছে। কে বা কারা গাছ কেটে উজার করে ফেলছে তা সঠিক ভাবে কেউ শনাক্ত করতে পারেনি।

তবে বন বিভাগের দাবি জমির মালিকানা দাবি করা কিছু ব্যক্তি বন বিভাগের গাছ কেটে জায়গা ফাঁকা করে ফেলেছে। অপর দিকে জমি মালিকানাদের দাবি আমাদের পৈত্রিক সূত্রের রেকর্ড কৃত জমি রাতের আঁধারে গাছ লাগিয়ে জবরদখল করে নিয়েছে বন বিভাগ।এবং জমি উদ্ধারের জন্য আদালতে মামলা চলমান রয়েছে। বন বিভাগ আদালতে কোন কাগজপত্র দাখিল করতে পারেনি।

তাই আমাদের নাজেহাল করতে বন বিভাগের কিছু লোক রাতের আধারে গাছ কেটে আমাদের উপর দোষ চাপিয়ে দিচ্ছে। এভাবে একে অপরের ওপর দোষ চাপিয়ে রাতের পর রাত গোসাইগঞ্জ বন বিভাগের গাছ কেটে বন উজার করে ফেলছে।

পড়ুন>> চৌহালীতে খামারি হত্যা ও গরু ডাকাতি; আন্তঃজেলা ডাকাত গ্রেফতার

উপজেলা বনবিভাগের রেঞ্জার আব্দুল হাইয়ের সভাপতিত্বে গণসচেতনতা মূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী।

বিশেষ অতিথি উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খোরশেদ আলম ও ভোগডাবুরী ইউ,পি সদস্য আব্দুর রউফ প্রমুখ।

এছাড়াও অত্র এলাকার শত শত নারী-পুরুষ সেখানে উপস্থিত ছিলেন।

গণসচেতনতা মূলক সভায় বক্তারা বলেন, বন দেশ তথা পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। গোসাইগঞ্জ বন বিভাগের জমির উপর যেহেতু মালিকানা দাবি করে আদালতে মামলা চলমান রয়েছে। মামলার রায় না হওয়া পর্যন্ত বনবিভাগ থেকে গাছ কর্তন করা আইনগত ভাবে অপরাধ। যে পক্ষ আদালতের রায় পাবে সে পক্ষ জমি ও গাছের মালিকানা পাবে। ততদিন কেউ বন বিভাগের গাছ কর্তন করতে পারবেন না।

পরিশেষে উপস্থিত সকলেই উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তম্বীকে আশ্বস্ত করেন বলেন আদালতের রায় না হওয়া পর্যন্ত গোসাইগঞ্জ বন বিভাগ রক্ষার্থে সকলেই সহযোগিতা করবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোঁসাইগঞ্জে নিধনকৃত বন রক্ষার্থে গণসচেতনতা মূলক সভা

আপডেট সময় : ১০:৩৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫