খামারের কর্মচারীকে হত্যা করে ডাকাতির ঘটনায় যুবদল নেতা আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
খামারের কর্মচারীকে হত্যা করে ডাকাতির ঘটনায় যুবদল নেতা আটক : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার প্রেক্ষাপট: যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী, ঢাকার অবস্থান স্পষ্ট

খামারের কর্মচারীকে হত্যা করে ডাকাতির ঘটনায় যুবদল নেতা আটক

নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
খামারের কর্মচারীকে হত্যা করে ডাকাতির ঘটনায় যুবদল নেতা আটক

 

খামারের কর্মচারীকে হত্যা করে ডাকাতির ঘটনায় যুবদল নেতা আটক

 

খামারের কর্মচারীকে হত্যা করে ৭ গরু ডাকাতির ঘটনায় যুবদল নেতাসহ ৩ জন আটক।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গরুর খামারের কর্মচারী জয়নাল উদ্দিনকে (৬৫) হত্যা করে সাতটি গরু ডাকাতি করে নিয়ে যাওয়ার ঘটনায় এক যুবদল নেতাসহ তিন জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এ তথ্য জানান।

 

আটক ব্যক্তিরা হলেন– দুর্গাপুর উপজেলার দুর্গাশ্রম রামবাড়ি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে দোলন মিয়া (২৮), শুকনাকুড়ি রামবাড়ি এলাকার মহর আলীর ছেলে আবদুল মান্নান (৪২) এবং একই গ্রামের আবদুল কাদেরের ছেলে ও কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব আবদুল আউয়াল (৩২)।

পড়ুন>> মাছ নিধনের মামলার আসামী যুবলীগ নেতাকে বাঁচাতে তৎপর আ’লীগ নেতা

নিহত জয়নাল উদ্দিন দুর্গাপুর উপজেলার পুকুরিয়াকান্দা গ্রামের বাসিন্দা। তিনি আড়াই মাস ধরে স্থানীয় হাবিবুল্লাহর গরুর খামারে কর্মচারী হিসেবে কাজ করছিলেন। গত বুধবার রাত ১১টার দিকে খামারের কর্মচারী হেলাল তার দায়িত্ব শেষ করে জয়নালের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে বাড়ি চলে যান। পরদিন সকালে এসে তিনি দেখেন, জয়নালকে ঘরের খুঁটির সঙ্গে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়েছে এবং তিনি মারা গেছেন।

এ ঘটনায় নিহতের ছেলে জালাল উদ্দিন বাদী হয়ে দুর্গাপুর থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে একটি মামলা করেন। মামলায় অজ্ঞাত আট জনকে আসামি করা হয়।

তদন্তের ভিত্তিতে পুলিশ সোমবার সকালে দোলন মিয়াকে নিজ বাড়ি থেকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আবদুল মান্নান ও আবদুল আউয়ালকে আটক করা হয়।

পড়ুন>>এলপি গ‍্যাস ছেড়ে রিল বানাতে গিয়ে পুড়ে গেল ৭ তলা বাড়ির একাধিক ফ্লাট

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাহেব আলী পাঠান, দুর্গাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আল-ইমরানুল আলম, দুর্গাপুর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, জেলা গোয়েন্দা পুলিশের ওসি (পূর্ব) সাইদুর রহমান এবং ওসি (পশ্চিম) আরমান আলীসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!