এলপি গ‍্যাস ছেড়ে রিল বানাতে গিয়ে পুড়ে গেল ৭ তলা বাড়ির একাধিক ফ্লাট : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
এলপি গ‍্যাস ছেড়ে রিল বানাতে গিয়ে পুড়ে গেল ৭ তলা বাড়ির একাধিক ফ্লাট : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন: নতুন মুখ হিসেবে আলোচনায় যারা যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস আজকের খেলা: ১৫ আগস্ট ২০২৬-এ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ভারত-শ্রীলঙ্কা লড়াই সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা

এলপি গ‍্যাস ছেড়ে রিল বানাতে গিয়ে পুড়ে গেল ৭ তলা বাড়ির একাধিক ফ্লাট

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
এলপি গ‍্যাস ছেড়ে রিল বানাতে গিয়ে পুড়ে গেল ৭ তলা বাড়ির একাধিক ফ্লাট

 

এলপি গ‍্যাস ছেড়ে রিল বানাতে গিয়ে পুড়ে গেল ৭ তলা বাড়ির একাধিক ফ্লাট

 

সিলিন্ডার থেকে গ্যাস বাতাসে ছেড়ে দিয়ে রিল বানাচ্ছিলেন ভাবি ও দেবর। তখনই ঘটে ভয়ংকর এক দুর্ঘটনা। আগুন ধরে পুড়ে যায় সাততলা বাড়ির একাধিক ফ্ল্যাট। ভারতের মধ্য প্রদেশের গোয়ালিয়রে রবিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গোয়ালিয়রের ভিন্দ রোডের দ্য লিগ্যাসি প্লাজা নামের একটি বাসভবনে দুর্ঘটনাটি ঘটে। সেখানে একতলার একটি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেন রঞ্জনা জাট নামের এক নারী। ৩৮ বছর বয়সী দেবর অনিল জাটের সঙ্গে প্রায়ই রিল বানাতেন তিনি।

এদিন রাত সোয়া ২টা নাগাদ সিলিন্ডারের মুখ খুলে দিয়ে ভিডিও করছিলেন। তখনই বিস্ফোরণ ঘটে। পুড়ে ছাই হয়ে যায় বহুতল ভবনের একাংশ। এদিকে বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্ত ভবনের ছবি ও ভিডিও প্রকাশ পেলে সেগুলো ভাইরাল হয়। যদিও সেগুলোর সত্যতা যাচাই করা যায়নি।

পড়ুন>>চরাঞ্চল জুড়ে ভুট্টা আর ভুট্টা: নতুন স্বপ্নে বিভোর নাগেশ্বরীর চরাঞ্চলের চাষিরা

গণমাধ্যমটি জানিয়েছে, রঞ্জনা ইচ্ছাকৃতভাবে এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস ছেড়ে দেন এবং অনিল তা রেকর্ড করেছিলেন। ১৭ মিনিট ধরে সেই দৃশ্য ধারণ করা হয়। ফলে সিলিন্ডারের গ্যাস বাড়িজুড়ে ছড়িয়ে পড়ে। এরপর অনিল শুটিংয়ের জন্য আলো জ্বালালে সারা ঘরে আগুন ধরে যায়। সেই আগুন ছড়িয়ে পড়ে ও আটটি ফ্ল্যাট পুড়ে যায়।

আহত রঞ্জনা ও অনিলকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পাশাপাশি এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

ইতিমধ্যে তদন্তে জানা গিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার জন্য রিল বানাতেন এই ভাবি ও দেবর। তাদের দুজনের বিরুদ্ধেই মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!