ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

কুলিয়ারচরে অর্থনৈতিক শুমারীর সুপারভাইজার ও গণনাকারীদের প্রশিক্ষণ শুরু

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) থেকে রোকেয়া আক্তার
  • আপডেট সময় : ১০:০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ১৯৮ বার পড়া হয়েছে

কুলিয়ারচরে অর্থনৈতিক শুমারীর সুপারভাইজার ও গণনাকারীদের প্রশিক্ষণ শুরু

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুলিয়ারচরে অর্থনৈতিক শুমারীর সুপারভাইজার ও গণনাকারীদের প্রশিক্ষণ শুরু

কুলিয়ারচরে অর্থনৈতিক শুমারী-২০২৪ এর সুপারভাইজার ও গণনাকারীদের মাঝে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
কিশোরগঞ্জের কুলিয়ারচরে অর্থনৈতিক শুমারী-২০২৪ এর মূল শুমারির সুপারভাইজার ও গণনাকারীদের মাঝে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

“অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অর্থনৈতিক শুমারি ২০২৩ প্রকল্পের আওতাধীন কুলিয়ারচর উপজেলার ৩টি জোনে একযোগে এ প্রশিক্ষণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়।

ওই দিন দিনব্যাপী উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের ৩৬নং পশ্চিম আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জোন-২ (গোবরিয়া আব্দুল্লাহপুর ও রামদী ইউনিয়ন) এর ১জন আইটি সুপারভাইজার, ৬ জন সুপারভাইজার ও ৩৭ জন গণনাকারীর মাঝে প্রশিক্ষণ দেন অর্থনৈতিক শুমারী-২০২৪ এর কুলিয়ারচর উপজেলার ২নং জোনের জোনাল অফিসার মো. আবু ছালেহ মাহমুদ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শুমারী সমন্বয়ক খান মো. সাইফুল হক। একই সময়ে কুলিয়ারচর পৌর এলাকার বড়খারচর মহল্লায় কাশ্মীরি আইডিয়াল স্কুলে জোন-১ (কুলিয়ারচর পৌরসভা ও উসমানপুর ইউনিয়ন) এর ১ জন আইটি সুপারভাইজার, ৫ জন সুপারভাইজার ও ২৯জন গণনাকারীর মাঝে প্রশিক্ষণ দেন অর্থনৈতিক শুমারী-২০২৪ এর কুলিয়ারচর উপজেলার ১নং জোনের জোনাল অফিসার ফরজানা আক্তার এবং উপজেলার সালুয়া ইউনিয়নের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে জোন-৩ (ছয়সূতী, সালুয়া ও ফরিদপুর ইউনিয়ন) এর ১ জন আইটি সুপারভাইজার, ৬ জন সুপারভাইজার ও ৩৩ জন গণনাকারীর মাঝে প্রশিক্ষণ দেন অর্থনৈতিক শুমারী-২০২৪ এর কুলিয়ারচর উপজেলার ৩ নং জোনের জোনাল অফিসার মো. সাইফুল ইসলাম।

জানা যায়, ৫ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে। শুমারিকাল ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর-২০২৪ পর্যন্ত।

অর্থনৈতিক শুমারির লক্ষ্য হলো সময়ের বিবর্তনে একটি দেশের অর্থনীতির কাঠামোগত পরিবর্তন সংক্রান্ত পরিসংখ্যান প্রণয়ন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুলিয়ারচরে অর্থনৈতিক শুমারীর সুপারভাইজার ও গণনাকারীদের প্রশিক্ষণ শুরু

আপডেট সময় : ১০:০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪