কুমিল্লায় বিশাল গাঁজার চালান আটক
- আপডেট সময় : ০১:২৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ৩২৯ বার পড়া হয়েছে
কুমিল্লায় বিশাল গাঁজার চালান আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। এই গাঁজার চালানে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে জড়িত ০২ জনকে গ্রেফতার গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার ২২ জুন, কুমিল্লা কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই (নিঃ) শেখ মফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন আমড়াতলী ইউনিয়নের আমড়াতলী বাজারগামী রাস্তার কালভার্ট এলাকা অপারেশন পরিচালনা করে এই গাঁজার চালানটি আটক করা হয়েছে।
এসময় মো: আবুল হোসেন (৫৫), পিতা-মৃত চাঁন মিয়া ও মো: সুমন মিয়া (২৪), পিতা-শহীদ মিয়া ওরফে প্রান বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত দুজনই কুমিল্লার কোতয়ালী মডেল থানার আমড়াতলী গ্রামের চরপাড়াএলাকার অধিবাসী
উক্ত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ,এফআইআর নং-৮০, ২২/০৬/২৩, ধারা-৩৬(১) সারণির ১৯(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।
উল্লেখিত আটককৃত আসামী মোঃ সুমন মিয়ার বিরুদ্ধে পূর্বের ০৫টি মাদক মামলা বিচারাধীন আছে।


























