ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী -নাগেশ্বরী) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী দাঁড়ি পাল্লা প্রতীকে সহ. অধ্যাপক আনোয়ারুল ইসলাম ১ লাখ ৩৯ হাজার ৪৯৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান রানা পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৩১৮ ভোট।
নাগেশ্বরী উপজেলার ভোটের ফলাফলসীট
এর মধ্যে দাঁড়ি পাল্লা প্রতীক পায় ৫২ হাজার ৫৯৮ ভোট। ধানের শীষ প্রতীক পেয়েছে ৬৯ হাজার ১২৮ ভোট।
আর ভূরুঙ্গামারী উপজেলার ১০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৫৩২ জন। এর মধ্যে দাঁড়িপাল্লা ৪৬ হাজার ৯০০ ধানের শীষ ৫৩ হাজার ১৯০।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভূরুঙ্গামারী উপজেলার ভোটের ফলাফলসীট
কুড়িগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকে সাইফুর রহমান রানা, দাঁড়িপাল্লা প্রতীকে আনোয়ারুল ইসলাম, লাঙ্গল প্রতীকে মোস্তাফিজুর রহমান, হাতপাখা প্রতীকে হারিসুল বারি রনি, গোলাপ ফুল প্রতীকে আব্দুল হাই ও ট্রাক প্রতীকে বিন ইয়ামিন মোল্লা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে গত ৮ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীক তথা জামায়াতকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ান।
কুড়িগ্রাম-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬৩ হাজার ৯৭৮ জন।
Leave a Reply