কুড়িগ্রাম-১ আসনে বিজয়ের হাসি হাসলেন জামায়াত প্রার্থী আনোয়ারুল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রাম-১ আসনে বিজয়ের হাসি হাসলেন জামায়াত প্রার্থী আনোয়ারুল : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ৯ উইকেটে হারাল স্বাগতিকদের অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের পুরান ঢাকায় মার্কেটের ১৩ তলায় বিক্রয়কর্মীর ওপর হামলা, মৃত্যু লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ আগস্ট ২০২৬: সারা দেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কোথাও ভারী বর্ষণ

কুড়িগ্রাম-১ আসনে বিজয়ের হাসি হাসলেন জামায়াত প্রার্থী আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
আনোয়ারুল ইসলাম।

 

 

কুড়িগ্রাম-১ আসনে বিজয়ের হাসি হাসলেন জামায়াত প্রার্থী আনোয়ারুল

 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী -নাগেশ্বরী) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী দাঁড়ি পাল্লা প্রতীকে সহ. অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম ১ লাখ ৩৯ হাজার ৪৯৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান রানা পেয়েছেন ১ লাখ ২২  হাজার ৩১৮ ভোট।

 

নাগেশ্বরী উপজেলার ভোটের ফলাফলসীট

 

রিটার্নিং অফিসার এর কার্যালয় সূত্রে জানা যায়, সংসদীয় আসন ২৫ কুড়িগ্রাম-১ আসনে নাগেশ্বরী উপজেলার ১৫টি ইউনিয়নে মোট ভোটার সংখ‍্যা ৩ লাখ ৪৯ হাজার ৬৮৭ জন।

 

 

এর মধ্যে দাঁড়ি পাল্লা প্রতীক পায় ৫২ হাজার ৫৯৮ ভোট। ধানের শীষ প্রতীক পেয়েছে ৬৯ হাজার ১২৮ ভোট।
আর ভূরুঙ্গামারী উপজেলার ১০টি ইউনিয়নে মোট ভোটার সংখ‍্যা সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৫৩২ জন। এর মধ্যে দাঁড়িপাল্লা ৪৬ হাজার ৯০০ ধানের শীষ ৫৩ হাজার ১৯০।

 

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভূরুঙ্গামারী উপজেলার ভোটের ফলাফলসীট

কুড়িগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকে সাইফুর রহমান রানা, দাঁড়িপাল্লা প্রতীকে আনোয়ারুল ইসলাম, লাঙ্গল প্রতীকে মোস্তাফিজুর রহমান, হাতপাখা প্রতীকে হারিসুল বারি রনি, গোলাপ ফুল প্রতীকে আব্দুল হাই ও ট্রাক প্রতীকে বিন ইয়ামিন মোল্লা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে গত ৮ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীক তথা জামায়াতকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ান।

 

 

কুড়িগ্রাম-১ আসনে মোট ভোটার সংখ‍্যা ৫ লাখ ৬৩ হাজার ৯৭৮ জন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!