কুড়িগ্রাম-১ আসনে নবনির্বাচিত এমপি সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৪৪:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬ ১৩৮৪৭ বার পড়া হয়েছে
নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন ও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
কুড়িগ্রাম-১ আসনে নবনির্বাচিত এমপি সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম-এর সঙ্গে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার।
পড়ুন>> ইন্দুরকানীতে নিষিদ্ধ আ. লীগ নেতাদের হামলায় ৫ বিএনপি নেতাকর্মী আহত
মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য বিভাগ, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ, প্রকৌশল বিভাগ, পুলিশ, প্রাণি সম্পদ বিভাগ ও কৃষি বিভাগের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। নবনির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম মনোযোগসহকারে এসব সমস্যা শোনেন এবং পর্যায়ক্রমে সকলের সহযোগিতায় সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।
এসময় প্রধান অতিথি বলেন, দুই উপজেলার মধ্যে সমতা বজায় রেখে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করাই তার মূল লক্ষ্য। তিনি ন্যায় ও নীতির সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
পড়ুন>> পবিত্র রমজানকে সামনে রেখে রাণীশংকৈলে মোবাইল কোর্টে জরিমানা
সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আশিকুজ্জামান আশিক, ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভা শুরুর আগে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























