কুড়িগ্রাম প্রেসক্লাবের দপ্তর সম্পাদক গোলাম মাসুদ এর ইন্তেকালে গভীর ভাবে শোকাহত
- আপডেট সময় : ০৮:৫৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩ ৩৩৬ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম প্রেসক্লাবের দপ্তর সম্পাদক গোলাম মাসুদ এর ইন্তেকালে গভীর ভাবে শোকাহত।
কুড়িগ্রাম প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক নয়া শতাব্দী এর জেলা প্রতিনিধি গোলাম মাসুদ ইন্তেকাল করেছেন। (ইন্নাহ্—-রাজিউন) বুধবার দিবাগত রাত ২টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে তাঁর মরদেহ আনা হলে কুড়িগ্রাম প্রেসক্লাব, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নীলারাম স্কুল এন্ড কলেজ ও জেলা যুবলীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোদাচ্ছির বিন খন্দকার. অতিরিক্ত পুলিশ সুপার মো: ওয়াহেদুন্নবী, সদর থানার ওসি মাসুদ রানা, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, মরহুমের বড় ভাই অধ্যাপক মোস্তাফিজার রহমান, উন্নয়ন কর্মী মানিক চৌধুরী, সিনিয়র সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জু, শফি খান, আহসান হাবীব নীলু, শফিকুল ইসলাম বেবু ও শ্যামল ভৌমিক বক্তব্য রাখেন।
বাদ জোহর কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা মাঠে তাঁর জানাজা নামজ শেষে সাংবাদিক গোলাম মাসুদের মরদেহ কুড়িগ্রাম ঘোষপাড়াস্থ কেন্দ্রীয় কবর স্থানে দাফন করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























