সংবাদ শিরোনাম :
কুড়িগ্রাম প্রেসক্লাবের নতুন ভবনের ভিত্তি প্রস্থর উদ্বোধন
সাইয়্যেদ বাবু সৃষ্টি ডেস্ক
- আপডেট সময় : ১০:৩০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২১৮ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম প্রেসক্লাবের নতুন ভবনের ভিত্তি প্রস্থর উদ্বোধন করা হয়েছে।
দেশের উত্তরের সর্বশেষ জেলার ঐতিহ্যবাহী ১৯৬৭সালে স্থাপিত কুড়িগ্রাম প্রেসক্লাব এর দোতলা বিশিষ্ট নতুন ভবনের ভিত্তি প্রস্থর উদ্বোধন করা হয়েছে।
কুড়িগ্রাম প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার দুপুরে নতুন ভবনের ভিত্তি প্রস্থর করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি জাফর আলী।
এসময় উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক সাইদুল আরীফ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ড.ফরিদুল ইসলাম, পুলিশ সুপার আসাদ আল মো: মাহফুজুল ইসলাম, পৌর মেয়র কাজিউল ইসলাম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুকসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ।
কুড়িগ্রাম জেলা পরিষদের বাস্তবায়নে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নতুন ভবনে হলরুম,অফিস কক্ষসহ দোতলা বিশিষ্ট কুড়িগ্রাম প্রেসক্লাবের একটি আধুনিক ভবনের নিমার্ণ কাজ শুরু করা হয়।
Facebook Comments Box





















