কুড়িগ্রামে ধরলা সেতুের টোল আদায়ে ইজারাদার নিয়োগ পেতে ৩২-৩৫ লাখ টাকা রফাদফার গুঞ্জন উঠেছে জেলা বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে।
এছাড়া বিএনপির কিছু নেতাকর্মীদের ম্যানেজ করে ও পছন্দের ইজারাদারকে টোল পাইয়ে দিতে ৩ বছরে প্রায় দের কোটি টাকা লোকাসানের মুখে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে কুড়িগ্রাম সড়ক ও জনপদ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলামের বিরুদ্ধে।
শুধু তাই নয় সাবেক আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি,সাবেক উপদেষ্টা ও জেলা মটর মালিক সমতির সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান বকসীর সাথে লিয়োজে করে জেলা বিএনপির কিছু নেতাকর্মী ৩২-৩৫ লাখ টাকার বিনিময়ে ধরলা ব্রিজের ইজারাদারের জন্য দফারফা করার অভিযোগ উঠেছে।
লুৎফর রহমান বকসী ২০১৩ সাল থেকে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন বলে জানা গেছে।
সওজ সূত্রে জানা গেছে, প্রতি তিন অর্থবছরের জন্য ধরলা সেতুর ইজারা আহ্বান করে কুড়িগ্রাম সওজ কর্তৃপক্ষ।
সওজ কর্তৃপক্ষের দাবি, একে একে ১৩ বার দরপত্র আহ্বান করলেও তেমন সাড়া মেলেনি।ফলে দেড় কোটি টাকা সরকারি লোকসান নিশ্চিত জেনে পছন্দসই ইজারাদারকে কৌশলে ধরলা সেতুর টোলের ভার দেন নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম।
পড়ুন>>চিলমারীতে আট জুয়াড়ি গ্রেপ্তার
জেলা বিএনপির সাবেক অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট আশরাফ আলী বলেন, ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে শত শত ছাত্র,শ্রমিকের তাজা প্রান দিতে হয়েছে।
আমি মনে করি শুধু দলের ভাবমূর্তি নষ্ট নয় এটা পুরো বাংলাদেশের মানুষের সাথে প্রতারনা করা হয়েছে। এবং দলের ভাবমুর্তি ক্ষুণ্ণ হয়েছে, আমি দলের হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ করছি, যারা দলের সম্মান হানি করছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাস্থা নেয়ার দাবি জানাচ্ছি।এবং অবিলম্বে ইজারাদার বাতিল করে স্বচ্ছ নিয়মে ইজারাদার নির্বাচন করা হোক।
ইজারাদার লুৎফর রহমান বকসী বলেন,পার্শ্ববর্তি ফুলবাড়ি উপজেলা দ্বিতীয় ধরলা সেতুর টোল ফ্রি হওয়ার কারনে আমি গতবার প্রায় দেড় কোটি টাকা লোকসানের মুখে পড়েছিলাম। এ বছর ১৩ বার দরপত্র আহ্বানের পর সর্বোচ্চ দরদাতা হিসেবে মনোনীত হই। আমি আওয়ামী লীগের কোন পদে ছিলাম না বলে জানান তিনি।
কুড়িগ্রাম সড়ক ও জনপদ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ধরলা সেতু ইজারাদার পেতে ১৩ বার দরপত্র দেয়ার পর সর্বোচ্চ দরদাতা মোঃ লুৎফর রহমান বকসীর জন্য সুপারিশ করা হয়েছে। এখানে কোন অনিয়মের ঘটনা ঘটে নাই।
Leave a Reply