ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির চ্যাটজিপিটির ফিন্যান্স টুলে যুক্ত হলো ভয়েস সুবিধা মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা, নিষেধাজ্ঞা নামমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন ইতিহাস হাসান মাহমুদের সিলেট টেস্ট: ৩৫৬ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, ওপেনিংয়ে নাঈম আলোক হেলথকেয়ারে ১০ জনের চাকরির সুযোগ, বেতন ২৫ হাজার টাকা পারস্য উপসাগরে কাতার উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলা

কুড়িগ্রামে হিন্দু সমাজের ব্যানারে মিছিল ও সমাবেশে আওয়ামীলীগ কর্মী

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ১২:৫৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ১৮৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে হিন্দু সমাজের ব্যানারে মিছিল ও সমাবেশে আওয়ামীলীগ কর্মী

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে হিন্দু সমাজের ব্যানারে মিছিল ও সমাবেশে আওয়ামীলীগ কর্মী

সারাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে ও সংখ্যালঘুদের সুরক্ষার দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে পর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে এ সমাবেশ হয়। কুড়িগ্রাম জেলার সচেতন হিন্দু সমাজের ব্যানারে মিছিলটিতে অনেক আওয়ামীলীগ কর্মীকে দেখা গেছে । সমাবেশ শুরুর আগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহর প্রদিক্ষণ শেষে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মিলিত হয়ে আবারও সমাবেশ করেন।

বক্তব্য রাখেন তরুণ নেতা সুজন কুমার, নায়েক রায় নিলয়, রতন কুমার রায়, পিযুষ কুমার রায়, সুজন কুমার রায়, নিতাই কার্জ্জি, পূর্ন চন্দ্র রায়, জনাধন সরকার শুভ প্রমুখ।

এসময় হিন্দু নেতারা তাদের ধর্মের মানুষজনের উপর হামলার ঘটনাকে ৭১সালের হামলার কথা স্মরণ করিয়ে দেন। এসময় তারা জানান,আজ দেশ দ্বিতীয় বারের মতো স্বাধীন হয়েছে।

সকল ধর্মের মানুষজন কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে দেশকে মুক্ত করেছে। কিন্তু বর্তমানে হিন্দু ধর্মাবলম্বীদের উপর যে ধরনের হামলা হযেছে। তা দুঃখজনক ।

তারা বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়ে অবিলম্বে সংখ্যালঘুদের উপর হামলা, নির্যাতন বন্ধ করার দাবী জানান। হিন্দু সমাজের ব্যানারে সমাবেশ হলেও সমাবেশে আওয়ামীলীগের মুসলিম কর্মীদের অংশ নেয়া প্রসঙ্গে বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ কুড়িগ্রাম সদর উপজেলার প্রচার সম্পাদক, সাংবাদিক সুজন মোহন্ত বলেন, আসলে এদেশে আমরা কেউ সংখ্যালঘু নই, ভোটার আইডি কার্ড সবার একই এখানে সংখ্যালঘু বলে কিছু নেই।

বতর্মান পরিস্থিতিতে হিন্দু সমাজের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এই মিছিল -সমাবেশ হয়েছে, এখানে আমাদের শুভাকাঙ্খী হিসেবে অংশ নিতেই পারে, তবে কোনো রাজনৈতিক দল যদি এটিকে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করে তাহলে আমরা তা মেনে নেবনা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে হিন্দু সমাজের ব্যানারে মিছিল ও সমাবেশে আওয়ামীলীগ কর্মী

আপডেট সময় : ১২:৫৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪