ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৭ সালে হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটা সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ফের ড্রোন হামলা রাজপথে থেকেই সব ষড়যন্ত্র মোকাবিলা করুন: প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী আজ ১০ নভেম্বর টিভিতে যেসব খেলা দেখা যাবে মিরসরাইয়ে ১৫ কেজি গাঁজাসহ আটক রোহিঙ্গা মা-ছেলে তিস্তা ডিগ্রি কলেজে গভর্নিং বডির সভা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ও অধ্যক্ষের দায়িত্বভার গ্রহন ডোমারে কৃষকদের মাঝে সার কার্ড বিতরণ সেমিফাইনালে বাংলাদেশ: আহসান মুমিনের সেঞ্চুরিতে উড়ন্ত জয়

কুড়িগ্রামে সিসা তৈরির কারখানায় অভিযানে জরিমানা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ ২২৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে সিসা তৈরির কারখানায় অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে সিসা তৈরির কারখানায় অভিযানে জরিমানা

কুড়িগ্রামে সিসা তৈরির কারখানায় অভিযানে জরিমানা
কুড়িগ্রামে পুরাতন ব্যাটারি জ্বালিয়ে সিসা তৈরির একটি অবৈধ কারখানাকে জরিমানা ধার্যপূর্বক আদায় করে কারখানাটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের বড়পুলের পাড় সংলগ্ন একটি পুরাতন ব্যাটারি জ্বালিয়ে সিসা তৈরির কারখানাকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং এর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সায়েকুল হাসান খান মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, ছাড়পত্রবিহীন এসব সিসা তৈরির কারখানা মানুষ, পরিবেশ এবং জীববৈচিত্রের জন্য হুমকি। সবচেয়ে বেশি ক্ষতি করে শিশুদের। শিশুদের মেধা বিকাশে এটি ক্ষতিকর প্রভাব ফেলে।

গর্ভবতী মহিলাদের জন্যও এমন কারখানা ঝুঁকিপূর্ণ। আর যে সকল শ্রমিক কাজ করে তাদের স্বাস্থ্যঝুঁকিতো রয়েছেই। তিনি বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধভাবে গড়ে উঠা এসব ব্যাটারি কারখানা বন্ধে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে সিসা তৈরির কারখানায় অভিযানে জরিমানা

আপডেট সময় : ০৭:৪৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪