কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ এর বদলি জনিত কারনে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব ভার গ্রহন করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান।
রবিবার ১৬ নভেম্বর সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দায়িত্বভার গ্রহন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কুড়িগ্রাম এর দায়িত্বভার অর্পণ ও গ্রহণ
জনপ্রশাসন মন্ত্রণালয়, উর্ধ্বতন নিয়োগ-২ শাখার ১৩ নভেম্বর, ২০২৫ খ্রি. তারিখের প্রজ্ঞাপন নম্বর: ০৫.০০.০০০০. ১৩১.০০.১৮৯.২৪-১০৩৪ মোতাবেক বেসামরিক হিসাব পদ্ধতির ৪৭ নম্বর বিধি অনুযায়ী আমরা নিম্নস্বাক্ষরকারী কর্মকর্তাদ্বয় অদ্য ১৬ নভেম্বর, ২০২৫ খ্রি. তারিখ অপরাহে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কুড়িগ্রাম-এর দায়িত্বভার অর্পণ ও গ্রহণ করলাম।
সাইফার কোড এবং অন্যান্য গোপনীয় কাগজ/দলিলপত্র ও জেলা প্রশাসকের নামে বিভিন্ন শাখায় রক্ষিত হালনাগাদ ব্যাংক একাউন্টের স্থিতিসমূহ অর্পণ ও গ্রহণ করলাম। বেসামরিক হিসাব পদ্ধতির ৭৮ বিধিমতে স্থানীয় লেনদেনের নগদ অর্থ সংশ্লিষ্ট শাখাসমূহে রক্ষিত আছে।
Leave a Reply