ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলকে সামরিক সাহায্য দেওয়া বন্ধের দাবি আল-সাইয়েদের সমর্থকদের কপ৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৭ সালে হজে বাংলাদেশ পাচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটা সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ফের ড্রোন হামলা রাজপথে থেকেই সব ষড়যন্ত্র মোকাবিলা করুন: প্রধানমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী আজ ১০ নভেম্বর টিভিতে যেসব খেলা দেখা যাবে মিরসরাইয়ে ১৫ কেজি গাঁজাসহ আটক রোহিঙ্গা মা-ছেলে তিস্তা ডিগ্রি কলেজে গভর্নিং বডির সভা শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ও অধ্যক্ষের দায়িত্বভার গ্রহন ডোমারে কৃষকদের মাঝে সার কার্ড বিতরণ

কুড়িগ্রামে পলিথিন নিষিদ্ধের প্রভাব নেই বাজারে

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ০৮:২৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪ ২৩২ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে পলিথিন নিষিদ্ধের প্রভাব নেই বাজারে

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে পলিথিন নিষিদ্ধের প্রভাব নেই বাজারে

কুড়িগ্রামে নিষিদ্ধ পলিথিনে বাজার সয়লাব। নেই প্রচার- প্রচারণা, নেই কোন আইনগত ব্যবস্থা। অথচ ১ লা নভেম্বর থেকে খোলা বাজারে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করেছে বন ও পরিবেশ অধিদপ্তর। কিন্তু পলিথিন বন্ধের কোন প্রভাব পড়ে নাই স্থানীয় বাজারগুলোতে। সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী দোকানদারের কাছে নিষিদ্ধ পলিথিন এখনও একমাত্র ভরসা।

পলিথিন বন্ধে দ্রুত পদক্ষেপ না নিলে পরিবেশ রক্ষায় সরকারের গৃহীত উদ্দেশ্য মুখ থুবড়ে পড়বে বলে জানান সুশীলরা।

সরেজমিনে দেখা গেছে, কুড়িগ্রাম পৌর শহরের আদর্শ জিয়া বাজারে প্রত্যেক ক্রেতা ও বিক্রেতার হাতে শোভা পাচ্ছে নিষিদ্ধ পলিথিন। নিত্য প্রয়োজনীয় পণ্যের সাথে শ্রেণি ভেদে পলিথিন সরবরাহ করছে বিক্রেতারা।নিজেদের সু্বিধা অনুযায়ী ক্রেতারা পলিথিনে করে বাজার নিয়ে ফিরছেন।

পড়ুন>>কুড়িগ্রামের উলিপুরে জুতার কারখানা গড়েছেন এক উদ্যোক্তা দম্পতি: কর্মসংস্থান তৈরিসহ মাসে আয় লক্ষাধিক টাকা

অনেকের কাছে পলিথিন নিষিদ্ধ বিষয়টি জানা নেই।কেউ অবগত থাকলেও ইচ্ছে করে মানছেন না সরকারি নির্দেশনা। ফলে সরকারিভাবে নিষিদ্ধ হওয়া পলিথিন বন্ধের নির্দেশনা খাতা আর কলমের মাঝেই সীমাবদ্ধ থাকছে বলে জানান স্থানীয়রা।

পলিথিন ব্যাগ ব্যবহাকারী মোঃ আশরি আলী বলেন, পলিথিন বন্ধের বিষয়টি আমরা জানি না। সরকারি প্রচার প্রচারণার অভাবে বাজারে প্রতিটি দোকানে এখনো পলিথিন ব্যাগ ব্যবহার হচ্ছে। পলিথিন ব্যাগ তৈরি প্রতিষ্ঠানগুলো যদি বন্ধ করা যেত তাহলে পলিথিনের ব্যবহার থাকতো না।

মোছাঃ রওশন আরা আক্তার মুক্তা বলেন, পলিথিন ব্যাগ পরিবেশের ক্ষতি জেনেও এই ব্যাগ ব্যবহারে অভ্যস্থ হয়ে পড়েছি। আবার পলিথিন ব্যাগ ছাড়া বিকল্প ব্যাগ পাট, কাগজ, সুতার ব্যাগের দাম বেশি পড়ে। বাধ্য হয়ে পলিথিন ব্যাগ ব্যবহার করতে হচ্ছে। সহজলভ্যে পাট ও কাগজের ব্যাগের ব্যবহার নিশ্চিত করতে পারলে পলিথিনের ব‍্যবহার কমে যাবে।

কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, পলিথিনের ব্যবহার বন্ধে ক্ষুদ্র পরিসরে প্রচার প্রচারণা চালাচ্ছি। আগামী ৬ নভেম্বর হতে বড় পরিসরে জেলার হাট বাজারগুলোতে প্রচারণা ও অভিযান শুরু করবো।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে পলিথিন নিষিদ্ধের প্রভাব নেই বাজারে

আপডেট সময় : ০৮:২৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪