কুড়িগ্রামে জামায়াত প্রার্থীর প্রার্থীতা অবৈধ ঘোষণাকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিক্ষোভ-উত্তেজনা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কুড়িগ্রামে জামায়াত প্রার্থীর প্রার্থীতা অবৈধ ঘোষণাকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিক্ষোভ-উত্তেজনা : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে সড়ক সংস্কার ও ড্রেনেজ কাজের শুভ উদ্বোধন নাগেশ্বরীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামি আন্দোলনের গণমিছিল ও সমাবেশ মাটির মা ফাউন্ডেশন দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন কাউনিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ আজ বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬: আজকের রাশিফল আজ বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬: আজকের আবহাওয়ার পুর্বাভাস আজ বৃহস্পতিবার ৬ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বৃহস্পতিবার ৬ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা নানিয়ারচরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে জামায়াত প্রার্থীর প্রার্থীতা অবৈধ ঘোষণাকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিক্ষোভ-উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

 

 

কুড়িগ্রামে জামায়াত প্রার্থীর প্রার্থীতা অবৈধ ঘোষণাকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিক্ষোভ-উত্তেজনা

 

 

কুড়িগ্রামে জামায়াত প্রার্থীর প্রার্থীতা অবৈধ ঘোষণাকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিক্ষোভ-উত্তেজনা।
‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই প্রক্রিয়ায় কুড়িগ্রাম-৩ আসনের জামায়াতের প্রার্থী মাহবুব আলম সালেহীর মনোনয়ন চূড়ান্তভাবে অবৈধ ঘোষণাকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয়ে বিক্ষোভ করেছে জামায়াতের নেতা-কর্মীরা। উত্তেজনা নিয়ন্ত্রণে অতিরিক্ত সেনা, পুলিশ ও গোয়েন্দা পুলিশ এসে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে থমথমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে।

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ জামায়াত নেতাদের অসাদাচরণের বিষয়টি স্বীকার করেন।

রিটার্নিং অফিসারের কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, জামায়াত প্রার্থী মাহাবুব আলম সালেহীর দৈত নাগরিকত্ব থাকায় তার মনোনয়ন বাতিল করা হয় ।

 

‎পড়ুন>> ফেনী ৩টি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২২ জন বৈধ ১২ জনকে বাতিল ঘোষণা

 

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র আরো জানায়, গত শুক্রবার মনোনয়নপত্র বাছাইয়ের দ্বিতীয় কার্যদিবসে কুড়িগ্রাম-৩ আসনের মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়।

 

এতে কুড়িগ্রাম-৩ আসনে মনোনয়নপত্র দাখিলকারী ৭ প্রার্থীর মধ্যে জামায়াতের প্রার্থী মাহবুব আলম সালেহীর মনোনয়নপত্র স্থগিত ও বিএনপির মনোনয়ন বঞ্চিত বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেকের মনোনয়ন বাতিল করা হয়। তবে কুড়িগ্রাম-৩ আসনে বাকী প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। কুড়িগ্রাম ৪ আসনে দাখিলকৃত সবার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

 

 

কুড়িগ্রাম-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাহবুব আলম সালেহী বলেন, “আজ কাগজপত্র অধিকতর যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দেয়ার কথা ছিল। তা না করে জেলা রিটার্নিং কর্মকর্তা বায়াস্ট হয়ে ইন্টেনশনালি ভুল ডিসিশন দিয়েছেন। এই ডিসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমি উচ্চ আদালতে আইনি লড়াইয়ের মাধ্যমে আমার মনোনয়নপত্র বৈধ করবো- ইনশাল্লাহ

 

পড়ুন>> মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে নওগাঁর ৬আসনে বৈধ ৩০ বাতিল ৮ প্রার্থী

 

জেলা জামায়াতের আমির আজিজুর রহমান স্বপন বলেন, গত ২ জানুয়ারি মনোনয়ন বাছাইকালে আমাদের প্রার্থীর মনোনয়ন স্থগিত করার পর রিটার্নিং কর্মকর্তা আমাদের বৈধ কাগজপত্র জমা দিতে আজ ৪ জানুয়ারি পযর্ন্ত সময় দেন,সে অনুযায়ী আজ আমরা বৈধ কাগজপত্র নিয়ে এসেছিলাম কিন্তুু তিনি সেগুলো না দেখেই আমাদের প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেন যা আমাদের প্রতি ন্যায় বিচার করা হয়নাই, আমরা এর বিরুদ্ধে আপিল করব।

 

 

এ বিষয়ে কুড়িগ্রাম রিটার্নিং কার্যালয়ের কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ আসাদুজ্জামান বলেন, জামায়াত প্রার্থীর দৈত নাগরিকত্ব (ইংল্যাণ্ডের) নাগরিকত্ব থাকায় আইন অনুযায়ী তার প্রার্থীতা স্থগিত করা হয়েছিল। তবে আজ ৪ তারিখের মধ্যে তিনি বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ১%ভোটারের স্বাক্ষর থাকতে হবে সেখেত্রে তিনি যে ভোটারের স্বাক্ষর যুক্ত পেপার্স জমা দিয়েছেন তার সত্যতা পাওয়া যায়নি তাই আইন অনুযায়ী তার মনোনয়ন অবৈধ ঘোষনা করা হয়েছে।

 

 

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ বলেন, জামায়াত প্রার্থীর দৈত নাগরিকত্ব (ইংল্যাণ্ডের) নাগরিকত্ব থাকায় আইন অনুযায়ী তার প্রার্থীতা অবৈধ ঘোষনা করা হয়েছে।

 

 

“নির্বাচন বিধিমালার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীরা আপিল করার সুযোগ পাবেন আগামী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত। উচ্চ আদালতে আপিলের মাধ্যমে প্রার্থীরা বৈধতা পেলে সেক্ষেত্রে তাদের নির্বাচনী কার্যক্রমে বাঁধা দেয়ার এখতিয়ার আমাদের নেই।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!