ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আরআরএফ-এ ৪৪০ পদে কর্মী নিয়োগ: ৬ নভেম্বর সিলেটে বাছাই পরীক্ষা লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি

কুড়িগ্রামে গ্রীন ইকোর কাগজের কলম গ্রীন পেন ব‍্যাপক সাড়া ফেলছে

হিমেল মিত্র- সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩ ৩২০ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে গ্রীন ইকোর কাগজের কলম গ্রীন পেন ব‍্যাপক সাড়া ফেলছে

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে গ্রীন ইকোর কাগজের কলম গ্রীন পেন ব‍্যাপক সাড়া ফেলছে।

গ্রীন ইকো নামের পরিবেশবাদী সংগঠন গ্রীন পেন নামক কাগজের কলম তৈরি করে ব‍্যাপক সাড়া ফেলেছে।

ক্ষতিকর প্লাস্টিকের ব‍্যবহার কমাতে এ কলম খুব কার্যকর। পরিবেশ বান্ধব কাগজের তৈরি এ কলমের কালি ফুরালে তা মাটিতে পুতে রাখলে সেখান থেকে জন্ম নেয় গাছের সবুজ চারা। কুড়িগ্রাম জেলার সর্বত্র এখন এই গ্রীন পেন বা সবুজ কলম নিয়ে চলছে আলোচনা।

প্লাস্টিকের তৈরি কলমের কালি ফুরালে তা প্লাস্টিক বর্জ‍্য হিসেবে পরিবেশের নানা ক্ষতি করে। তাই জলবায়ুর জন‍্য ক্ষতিকর প্লাস্টিকের ব‍্যবহার কমাতে এই পরিবেশ বান্ধব গ্রীন পেন যথেষ্ট ভুমিকা রাখবে।

সরকারি সহযোগীতা পেলে বাণিজ্যিকভাবে সফল হওয়ার স্বপ্ন দেখছেন প্রতিষ্ঠানটি। কাগজের তৈরি কলমটি লেখার পাশাপাশি সবুজ বনায়নে বেশ ভূমিকা পালন করবে বলেও জানান প্রতিষ্টানের পরিচালক সঞ্জয় চৌধুরী।

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের ভবানন্দকুটির গ্রামের গনেশ চৌধুরীর ছেলে সঞ্জয় চৌধুরী রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েরর ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্র।

প্রথমে ছোট ভাই সুমন চৌধুরী মিলে এ কাজ শুরু করলেও এখন তার প্রতিষ্ঠানে প্রায় ১৮-২০ জন নারী কাজ করেন। প্রতিটি কলম ৬ টাকা মূল্যে স্থানীয় আরেক সংগঠন তটিনী পাইকারি কিনে নিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করে। ক্রমান্বয়ে এ কলমের চাহিদা বেড়েই যাচ্ছে।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন ( বিসিক) এর কুড়িগ্রাম জেলার উপ-ব‍্যবস্থাপক জাহাঙ্গীর আলম জানান, গ্রীন ইকো সংগঠনটি পরিবেশ বান্ধব কাগজ দিয়ে কলম তৈরি করছে।

জলবায়ু বিপর্যয়ের মূহুর্তে পরিবেশ বান্ধব কাজ হিসেবে এটি খুবই ভালো উদ্যোগ। সংগঠনটিতে কুড়িগ্রাম বিসিকের কোনো সহযোগিতা প্রয়োজন হলে তা করা হবে।

গ্রীন ইকো এর প্রতিষ্ঠাতা সঞ্জীফ চৌধুরী জানান, গ্রীন পেন বা সবুজ কলমটি ৯৫% পরিবেশ বান্ধব। কাগজের তৈরি কলম করার পিছনে মূল উদ্দেশ্য হলো হুমকির মুখে থাকা জলবায়ুর পরিবর্তনে কিছুটা ভূমিকা রাখা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে গ্রীন ইকোর কাগজের কলম গ্রীন পেন ব‍্যাপক সাড়া ফেলছে

আপডেট সময় : ০১:০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩