ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে

কুড়িগ্রামে এনসিপি’র আহ্বায়ক কমিটি গঠন

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • আপডেট সময় : ১১:০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৪০৮৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে এনসিপি'র আহ্বায়ক কমিটির আহ্বায়ক মুকুল মিয়া ও সদস্য সচিব মাসুম মিয়া।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামে এনসিপি’র আহ্বায়ক কমিটি গঠন

কুড়িগ্রামে এনসিপি’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক মুকুল; সদস্য সচিব মাসুম।
কুড়িগ্রাম জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বের সমন্বয় কমিটি ভেঙ্গে দিয়ে ৬৪ সদস্য বিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক পদে মুকুল মিয়া ও সদস্য সচিব পদে মাসুম মিয়াকে ৬ মাসের দায়িত্ব প্রদান করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) আনুমানিক সন্ধ্যা ৬ টায় এনসিপি’র কেন্দ্রীয় ভেরিফাইড ফেসবুক পেজে এই কমিটি তালিকা আকারে প্রকাশ করা হয়। কমিটি অনুমোদন করেন এনসিপি’র কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন মাহমুদুল হাসান জুয়েল।

এছাড়াও রাশেদুজ্জামান তাওহীদকে ১নং যুগ্ম আহ্বায়ক করে একই পদে ১০ জনের নাম এসেছে তালিকায়। নতুন এই কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে মাওলানা দিনার মিনহাজ, যুগ্ম সদস্য সচিব পদে শাহজাহান আলী সুমনসহ ৭ জন, সাংগঠনিক সম্পাদক পদে মোজাম্মেল হক বাবুসহ ৪ জন, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে আহত জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম ও গোলাম রসুল রনিকে ১নং সদস্য করে ৩৮ জনকে রাখা হয়েছে সদস্য পদে।

পড়ুন>>নওগাঁয় আদিবাসী যুব পরিষদের দ্বিতীয় কেন্দ্রীয় সম্মেলন

নবগঠিত এই কমিটিতে ৭ জন নারী সদস্য স্থান পেয়েছে, এরমধ্যে যুগ্ম সদস্য সচিব পদে জেলা নারী শক্তির সক্রিয় নেত্রী নাসিরা খন্দকার নিসার নাম রয়েছে তালিকায়।

এনসিপি’র নব গঠিত কমিটি সম্পর্কে জানতে চাইলে সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ড. আতিক মুজাহিদ বলেন, নবগঠিত কমিটিতে দায়িত্বশীল নির্বাচনের ক্ষেত্রে যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও পূর্বের সমন্বয় কমিটির কাজকে মূল্যায়ন করা হয়েছে।

এছাড়াও অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে আহ্বায়ক ও সদস্য সচিব পদে আবেদনকারীদের বিভাগীয় পর্যায়ে রংপুর সার্কিট হাউসে মৌখিক পরীক্ষা ও বায়োগ্রাফি যাচাই-বাছাই করা হয়েছে। এই সাক্ষাৎকার অনুষ্ঠানে কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন কমিটিতে পদ পদবী বড় কথা নয়, আমি মনে করি এখানে সবাই যোগ্য। আগামী দিনে এই কমিটি কুড়িগ্রামের গণমানুষের পাশে দাঁড়াবে এই প্রত্যাশা করি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে এনসিপি’র আহ্বায়ক কমিটি গঠন

আপডেট সময় : ১১:০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫