কালীগঞ্জে অটো উল্টে ঘটনাস্থলেই শিশুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কালীগঞ্জে অটো উল্টে ঘটনাস্থলেই শিশুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্যাপাসিটি চার্জের চাপে বাংলাদেশের বিদ্যুৎ খাত: দায় কার? ক্লাব ছাড়ার অপেক্ষায় এনজো ও আলভারেজ: দুই বন্ধুর গন্তব্য এখন অনিশ্চিত আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে সংকটে থাকা বীমা কোম্পানির গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধ তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন

কালীগঞ্জে অটো উল্টে ঘটনাস্থলেই শিশুর মৃত্যু

কুড়িগ্রাম থেকে বিপুল রায়
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
কালীগঞ্জে অটো উল্টে ঘটনাস্থলেই শিশুর মৃত্যু

নাগেশ্বরীর কালীগঞ্জে অটো উল্টে ঘটনাস্থলেই শিশুর মৃত্যু

বড় কষ্টের বিষয় মায়ের সামনেই তার ৬ বছরের শিশুকন্যা অটোচাপায় মৃত্যু ঘটলো এটা জেনো কিছুতেই মানতে পারছেন মৌসুমীর মমতাময়ী মা গোলাপী বেগম। এমনই করুণ দৃশ্য এবং ঘটনা ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বরীতে।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জে মৌসুমি আক্তার (৬) নামে এক কন্যাশিশু অটোর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা গেছেন। ঘটনাটি ঘটেছে  কালীগঞ্জের মন্নেয়ারপাড় ব্রীজের পাশেই।

জানা যায় মা এবং মেয়ে রংপুর থেকে আসার পথে মন্নেয়ারপাড়ের ব্রীজ সংলগ্ন এলাকার অটো উল্টে যায়।এতে  বাচ্চাটি অটোর নিচে পড়ে যায় পরবর্তীতে অটোর নিচ থেকে উদ্ধার করলে বাচ্চাটি সেখানেই মারা যায়।

কালীগঞ্জের জকরীপাড়ার গোলাম মোস্তফার মেয়ে এই মৌসুমি আক্তার। এই মর্মান্তিক দূর্ঘটনায় পুরো গ্রামেই নেমে এসেছে শোকের ছায়া, তাদের আদরের মৌসুমিকে যে এভাবে বিদায় জানাতে হবে তারা কখনো ভাবেনি। মৌসুমি আক্তারের খেলার সাথীরা উকি দিচ্ছে তার বাসায়। না বুঝলেও হতাশাভরা মুখে মেনে নিচ্ছে মৌসুমি আর খেলবেনা আমাদের সঙ্গে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!