কারাবন্দি বাবা ও ভাইদের দেখতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী
- আপডেট সময় : ০৭:৫০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২ ৩৩৮ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি:বালিয়াডাঙ্গী উপজেলা বড় পলাশবাড়ী ইউনিয়নের ১৬ বছরের এক কিশোরী কারাগারে থাকা কৃষক বাবা ও ভাইদের দেখতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন ।
গত শনিবার(১০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও থানার ওসি কামাল হোসেন। পুলিশ জানায়, গত আবার এই কিশোরী তার গ্রামের বাড়ি থেকে ঠাকুরগাঁও কারাগারে থাকা বাবা ও ভাইদের দেখতে আসার পথে বালিয়াডাঙ্গী সিএনজি (পাগলু) স্ট্যান্ডে আসে। ধর্ষিতা কিশোরী নাম উল্লেখ করে বলেন, সিএনজিতে উঠার সময় একই গ্রামের বাবুল, তাদের, আসলামসহ ৫ জনের একটি দল সিএনজিতে উঠে পরে।
ঠাকুরগাঁও রোড এলাকায় আসলে কিশোরীর পেটে ছুরি লাগিয়ে একটি গুদাম ঘরে নিয়ে যায়। সেখানে তাকে আটকিয়ে রেখে রাতের বেলা পালাক্রমে ধর্ষণ করে। পরে সংজ্ঞা হারিয়ে ফেললে মরে গেছে বলে গভীর রাতে গোবিন্দনগর ওই রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পথচারীরা দেখতে পেয়ে ৯৯৯ কল করলে, পুলিশ এসে মাথা ফাটা অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল ঠাকুরগাঁওয়ে ভর্তি করান। এ সময় তার গলায় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতে চিহ্ন পাওয়া যায়।
ঠাকুরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, ঘটনাটি বালিয়াডাঙ্গী থানার আওতায়। সেই থানার ওসিকে অবগত করা হয়েছে। তাদের মধ্যে আছে বলে জানা যায়। যে সকল আসামিদের নাম বলেছে তারা সবাই তার মামাতো ও ফুফাতো ভাই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনজীর আলী আকবর বলেন, একটি মহল সুপরিকল্পিতভাবে পরিবারটিকে নিঃস্ব করার জন্য এই সকল অপকর্ম চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের দায়িত্বহীনতাই অনেকটা দায়ী বলে মনে করেন এই আইনজী।সুত্রে- দৈনিত জনতা
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























