কাউনিয়ায় স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার! : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার! : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে জাতীয় রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো রাজধানীতে জশনে জুলুস: ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লাখো মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক্ষক-গবেষককে সম্মাননা

কাউনিয়ায় স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার!

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
প্রতিকী ছবি

 

 

কাউনিয়ায় স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার!

 

 

কাউনিয়া উপজেলার চর নাজিরদহ গ্রামে মঙ্গলবার দুপুরে মরিয়ম বেগম(১২) নামের এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

 

পারিবারিক ও থানা সূত্রে জানাগেছে উপজেলার হারাগাছ ইউনিয়নের চর নাজিরদহ গ্রামের বাসিন্দা  মোঃ হোসেন আলীর স্কুল পড়ুয়া কন্যা মরিয়ম বেগম (১২) কে মঙ্গলবার সকালে বাড়িতে একাকী রেখে  তার পিতা-মাতা কৃষি কাজের জন্য বাড়ির বাহিরে যায়।

পড়ুন>>পৃথক সড়ক দূর্ঘটনায় ভিন্ন ভিন্ন স্থানে কাউনিয়ার দুই মোটরসাইকেল আরোহী নিহত 

 

দুপুরে স্কুল ছাত্রীর মা মনোয়ারা বেগম (৪২) বাড়িতে ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে মেয়ে কে ডাকাডাকি করে। কিন্তু মেয়ের কোন সাড়া শব্দ না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে  জানালার ফাঁক দিয়ে দেখতে পায় তার কন্যা বসত ঘরের কাঠের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। পরে পুলিশ কে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। মরিয়ম বেগম স্থানীয় নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

 

 

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় পরিবারের লোকজন থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!