ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

কাউনিয়ায় মায়ের সামনে নদীতে ঝাঁপ দেয়া কলেজ ছাত্রীর লাশ মিলছে

আব্দুল কুদ্দুছ বসুনিয়া বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩ ১৯৯ বার পড়া হয়েছে

কাউনিয়ায় মায়ের সামনে নদীতে ঝাঁপ দেয়া কলেজ ছাত্রীর লাশ মিলছে

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের কাউনিয়ায় মায়ের সামনে নদীতে ঝাঁপ দেয়া কলেজ ছাত্রীর লাশ মিলছে।

মায়ের সামনে তিস্তা রেল সেতু থেকে নদীতে ঝাঁপ দেয়া কলেজ ছাত্রীর লাশ চার দিন পর পাওয়া গেছে।

বিদায় মা বিদায়, আর কোন দিন দেখা হবে না মা, বিদায় মা বিদায় বলে কাউনিয়ায় তিস্তা রেল সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া কলেজ ছাত্রী ফারজানা আক্তার কাকলি(২০) এর লাশ চার দিন পর শুক্রবার সকালে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বজরা এলাকায় তিস্তা নদীর চরে পাওয়া গেছে।

গত তিনদিন ধরে কাকলি’র স্বজনরা নদীর তীরে তীরে ও নৌকায় করে লাশ খুঁজে বেড়াচ্ছিল।
স্থানীয় জেলেরা নদী মাছ মারতে গিয়ে তিস্তা নদীর চরে একটি লাশ আটকে থাকতে দেখে কাকলির পরিবারের লোকজন কে খবর দেয় ।

স্বজনরা গিয়ে কাকলির লাশ শনাক্ত করে মাইক্রো যোগে শুক্রবার দুপুরের দিকে বাড়িতে নিয়ে যায়।

গত মঙ্গলবার বেলা সোয়া তিন টার দিকে মাকে সাথে নিয়ে তিস্তা রেল সেতু ঘুরতে গিয়ে সেতুর তিন নম্বর গার্ডারের উপর থেকে বিদায় মা বিদায়, আর দেখা হবেনা মা, বিদায় মা বিদায় বলে তিস্তা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়ে যায়। রংপুর শহরের লালবাগ রেল গেইট বালাপাড়া গ্রামের আব্দুল কাইয়ুমের কন্যা কলেজ ছাত্রী কাকলি ।

ঘটনার পর পরেই ফায়ার সার্ভিসের ডুবরি দল নিখোঁজ কাকলির লাশ উদ্ধারে রাত পর্যন্ত অভিযান চালিয়ে ব্যর্থ হয়।

ঘটনার চার দিন পর তিস্তা নদীর পানির স্রোতে ভাসতে ভাসতে ভাটিতে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বজরা এলাকার নিকটে তিস্তা নদীর চরে আটকে থাকা কাকলির লাশ স্থানীয় জেলেরা উদ্ধার করে ।

তারপর সেখান থেকে কাকলির লাশ মাইক্রো যোগে নিজ বাড়িতে নিয়ে যায় তার স্বজনরা। কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ লাশ উদ্ধারের বিষয় টি শুনেছেন বলে জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় মায়ের সামনে নদীতে ঝাঁপ দেয়া কলেজ ছাত্রীর লাশ মিলছে

আপডেট সময় : ০৫:২৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩