কাউনিয়ায় ভ্যান মোটরসাইকেলের সংঘর্ষে নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু।
রংপুরের কাউনিয়ার হারাগাছ- মীরবাগ সড়কে ভ্যান ও মোটরসাইকেলে মধ্যে সংর্ঘষে হাসানুজ্জামান মুগ্ধ (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
একই মোটরসাইকেলে থাকা দশম শ্রেণির আরেক শিক্ষার্থী বিপ্লব হোসেন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
থানা ও পারিবারিক সূত্রে জানাগেছে, শনিবার সন্ধায় মোটরসাইকেল যোগে তিন বন্ধু মীরবাগ বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিল। মীরবাগ-হারাগাছ সড়কে কুটিরঘাট নামক স্থানে পৌঁছিলে বিপরীত দিক আসা ভ্যান গাড়ির সাথে মোটরসাইকেলের সংর্ঘষ ঘটে।
এতে করে মোটরসাইকেল চালক হাসানুজ্জামান মুগ্ধ ঘটনা স্থলেই মারা যায়। সে সোনাতন গ্রামের এমদাদুল হকের পুত্র ও ধর্ম্মেশ্বর মহেশা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল এবং একই গ্রামের হারিস মিয়ার পুত্র বিপ্লব হোসেন গুরুত্বর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
অফিসার ইনচার্জ ওসি নজমুল হক সড়ক দূঘর্টনায় শিক্ষার্থী হাসানুজ্জামান মুগ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply