সংবাদ শিরোনাম :
কাউনিয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
- আপডেট সময় : ০৫:০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ ৩০৯ বার পড়া হয়েছে
রংপুরের কাউনিয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত।
ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন এই স্লোগানে কাউনিয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর)সকালে দিবসটি উপলক্ষে কাউনিয়া ডায়াবেটিস সমিতির উদ্যোগে একটি র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিন্না চম্পা ফাউন্ডেশন হল রুমে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাউনিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কাউনিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা: মাসুদার রহমান।
এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউনিয়া ডায়াবেটিক সমিতির মেডিকেল অফিসার : ডা:মারজিয়া শারমিন, আঁচল নারী কল্যাণ সংঘের সভাপতি রায়হানা বিনতে হোসাইন, জিন্নাহ চম্পা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পিন্টু, প্রমুখ।
এসময় বক্তারা ডায়াবেটিস সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন।
১৯৯১ সালের ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ)ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব ডায়াবেটিস পালনের আয়োজন করে ।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























