ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাউনিয়ায় প্রতিবেশীর মারপিটে হাসপাতালে কাতরাচ্ছেন গৃহবধূ

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • আপডেট সময় : ০৮:১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ১৩৮ বার পড়া হয়েছে

কাউনিয়ায় প্রতিবেশীর মারপিটে হাসপাতালে কাতরাচ্ছেন গৃহবধূ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাউনিয়ায় প্রতিবেশীর মারপিটে হাসপাতালে কাতরাচ্ছেন গৃহবধূ

কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু মোল্লাটারী গ্রামে মঙ্গলবার বিকালে প্রভাবশালী প্রতিবেশী সামসুল হক গংদের মারপিটে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন অসহায় রিক্সা চালকের স্ত্রী গৃহবধূ মিনারা বেগম (৪০)।

পড়ুন>>সুনামগঞ্জে বৈষম্য বিরোধী সমন্বয়কদের দুই গ্রুপে সংঘর্ষ: আহত -৫

অভিযোগে জানাগেছে জীবিকার তাগিদে মিনারা বেগমের স্বামী মিয়াজ উদ্দিন(৭০) ঢাকায় থেকে রিক্সা চালিয়ে রোজগার করে । তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী সামসুল হকের ছেলেরা তার বাড়িতে প্রায় ঢেলাঢেলি,মিথ্যা মামলা দায়ের সহ নানা ভাবে হয়রানী করতো।

এব্যাপারে স্থানীয় ভাবে মাতাব্বরদের কাছে বিচার চেয়ে বিচার না পেয়ে মিনারা বেগম রংপুর আদালতে প্রতিবেশি কয়েকজনের বিরুদ্ধে ১০৭ ধারায় একটি মামলা করেন।
গত মঙ্গলবার বিকালে মিনারা বেগম অটোরিকশা করে বাড়ির কাছে এসে মফিজের দোকানের সামনে নামলে গৃহবধূ মিনারা বেগমকে দেখা মাত্র তাকে লাঠি সোটা,রড দিয়ে এলোপাতাড়ি মারডাং করে ও শ্লীলতাহানী ঘটায় প্রতিবেশি রিপন, স্বপন, সামাদ, স্বর্ণা, শামসুল, আম উদ্দিন, সিরাজুল, সিয়াম, জাহানারা, কেয়া, আ:কাদের, ও আবুল কাশেম।

এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম ও মাথা ফেটে রক্ত বের হতে থাকে। তার আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে এবং ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনা স্থলে এসে গৃহবধূকে তাদের কাছ থেকে উদ্ধার করে কাউনিয়া হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে অসহায় দরিদ্র মিনারা বেগম তার একমাত্র শিশু সন্তানকে সাথে নিয়ে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের মহিলা ওয়ার্ডের ৫নং বেডে মাথায় তিনটি সেলাই এর ব্যাথা যন্ত্রনায় কাতরাচ্ছে।

কাউনিয়া থানার ওসি এসএম শরিফ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় প্রতিবেশীর মারপিটে হাসপাতালে কাতরাচ্ছেন গৃহবধূ

আপডেট সময় : ০৮:১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪